
তুমি যদি আসতে কাছে আমি বাসতাম ভালো।
তুমি যদি থাকতে পাশে, হতাম জোনাক আলো।
ভুল করেও তুমি তো এলেনা,
মিছে আশা ,তবে কি সব টুকু ছলনা।
এলে না কেন এলে না?
আমায় কি তবে তোমার ভালো লাগে না।
তুমি যদি মেঘ হতে আমি হতাম বৃষ্টি,
হাতে হাত রেখে মেলাতাম দুজনে দৃষ্টি।
ভুল করে ও তুমি তো এলেনা,
ভুল কি তবে ছিলো সব ভাবনা।
এলেনা কেন এলেনা?
তবে কি আমায় তুমি বন্ধু ভাবো না।
তুমি যদি সাগর হতে, আমি হতাম জলকনা,
ছুঁয়ে দিতে তুমি আমি হতাম আনমনা।
ভুল করেও তুমি তো সাগর হলে না,
আমার ও জলকণা হওয়াতো হলোনা।
কেন তুমি এমন করলে একটু বলো না?
মিছে হলো ছিলো যত সব ভাবনা।
কেন তুমি এলে না ,তবে কি তুমি আমায় বন্ধু ভাবো না।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




