বন্দী মানব জাতি করোনার জালে
১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষজাতি আজ বন্দী
নিজের চার দেয়ালে।
চলাফেরায় নিয়ন্ত্রণ
নিয়মের বেড়াজালে।
এদিক ওদিক ঘোরাফেরা
সেতো এখন মানা।
করোনা যে বেজায় নির্দয়
দিতে পারে হানা।
কেউ বলে গজব খোদার
কেউ বলে প্রকৃতির লীলা।
করোনার স্পর্শে এলে যেনো
সাঙ্গ হবে খেলা।
কি যে জ্বালা হলো দেখি
কি যে হলো বিপদ।
অসতর্ক হলেই নিশ্চিত
ডাকছে মরণ ফাঁদ।
বারেবারে হাত ধোয়াধুয়ি
আবিরাম চালাতে হবে।
সামাজিক দূরত্ব সর্বদা কাম্য
মনে রাখবে সবে।
ভুলেও কখনো মুখে চোখে
নাকে দিওনা ময়লা হাত।
করোনার এসে হাজির হবে
শুনবে না অযুহাত।
কতোকাল চলবে এমন
জানা নাই যে কিছু।
ঘরে ঘরে দুশ্চিন্তা শুধুই
নিচ্ছে যে পিছু।
বনের পাখী মুক্ত স্বাধীন
হাওয়াতে বেড়ায় ভেসে।
কবে যে আবার মুক্ত হবে মানুষ
ডাকবে ভালোবেসে।
এসো সবাই সঠিকভাবে
নিয়ম কানুন মানি।
করোনা মুক্তির দিন আসবেই
সেই কথাটাও জানি।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন