somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধুরিমাঃঠিকানাবিহীন

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-সেই তুমি এলে!
এতো দিন পরে? কেমন আছো প্রিয়তমা?
ওহ! চিনেছো তো আমায়?
আমি......নামটা নিশ্চয় বলে দেওয়া লাগবেনা।
নাকি মন থেকে মুছে ফেলেছো,ভালো থাকার আশায়।
-আমি চিনেছি অপূর্ব। উপহাস করছো? করো সমস্যা নেই। এসব আমার গা সয়ে গেছে।ভুলতে চেষ্টা করেছিলাম তোমায়।কিন্তু কেন যেন মন চায়নি তোমার মোহ থেকে মুক্তি নিতে।
-আমার মোহ......ঠিক বলছো তো, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না।তুমি বরবরই রহস্যের আবরণে মোড়া।
-কবেই বা আমার কথা তুমি বিশ্বাস করেছিলে,বলতে পারো? তুমি কখনো কি আমায় বুঝতে চেয়েছো?
-আবারো অভিযোগের ডালা খুললে?
-খুব বেশি ভুল কি বলেছি আমি?
-নাহ তোমার সাথে কথায় পেরেছে কে কবে?
-তীর্যক কথার ধার শেষ বেলাতেও গেলো না দেখছি।
-সেটাই তো আমার সম্বল নাকি বলো!
-বিয়ে করলে না কেন?
-সে খবরও রেখেছো দেখছি?
-সব খবর আমার রাখতে হয়।জানতে হবে না তোমার শেষ পরিনতিটা কি হলো।
-শেষ পরিণতি?শেষ পরিণতি তো মৃত্যু।তাই দেখতে চেয়েছিলে বুঝি।
-আহ অপূর্ব তুমি না বড্ড বেশি হৃদয়হীন।
-এখন তো শান্তি পেয়েছো?নাকি আমায় এভাবে দেখে হতাশ।আমি কিন্তু বেশ আছি।
-আর শান্তি! তোমার সাথে দেখা হওয়াটা ছিলো,আমার জীবনে সবচেয়ে বড় ভুল। আর বেশ যে আছো সে তো দেখেই বুঝতে পারছি।
-আমি যাচ্ছি। এতো কথা বলার সময় নেই আমার।
-এতো অভিমান কেন তোমার কবি?
-গরীবের অভিমান টুকুই শেষ সম্বল।আর কি বললে, কবি! বাই দা বাই আমি কবিতা লিখি সে কথা তোমায় কে বলল?
-তোমার কবিতাগুলো কিন্তু বেশ।
- তোমার ভালো লেগেছে?
-খুব একটা না।আমাকে ভিলেন বানিয়ে দিয়েছো।ছিঃ।
-অ।
-তোমার আমার সম্পর্ক এভাবে পাবলিকলি না প্রকাশ করলেই পারতে।
-নাম তো বদলে দিয়েছি।
-মানুষ সব বোঝে।ঘাস খায় না।
-আমার মনে হয় না।ওরা আমাকে পাগল প্রেমিক মনে করে।ভালোই লাগে।
-তুমি নিজেকে এতো নিচে নামাচ্ছো কেন?সেদিন তোমার কবিতা পড়ে ও বলল…..এসব হাবিজাবি লিখে কি মজা পায় কে জানে, এ নাকি আবার কবি।
- "ও" সেটা আবার কে?
-সব বুঝে নাটক করার অভ্যাস কবে ছাড়তে পারবে আমায় একটু জানাবে?
-সারমেয়রের লেজ তো হাজার মন ঘি দিয়ে টানলেও সোজা হবার নয়।
-তোমাকে কেউ খারাপ বললে আমার খারাপ লাগে।
-এটা তোমার দয়া।
-এভাবে বলতে পারলে?তোমার মন এতটাই পাষাণ?
-আজ একটা প্রশ্নের সঠিক উত্তর দিবে।মধুরিমা।
-বলো।
-তুমি কি আমায় সত্যি ভালোবাসতে?
-যে পুরুষ চোখের ভাষা পড়তে পারে না,তার সাথে ভালোবাসা বা প্রেম চলে না।
-বেশ অভিজ্ঞতা আছে দেখছি।
-আমি চললাম।তোমার সাথে কথা বলার রুচি আমার আর নাই। কোন কিছুতেই তো তোমার দেখি নূন্যতম আন্তরিকতা নেই।
-মধুরিমা.......
সব সময় মেয়েটি বড্ড বেশি অভিমানী।ও চলে গেলো। ঠান্ডা জলের ছিটায় হঠাৎ ঘুম ছুটে গেলো।ভালো করে তাকিয়ে দেখি মা ….... কিছুক্ষণ পরে বুঝতে পারলাম মধুরিমাকে স্বপ্নে দেখছিলাম।ভালো লাগছে,তবে বিষন্নতা মিশ্রিত ভালোলাগা ।জানালা দিয়ে উদাস চোখে তাকাতেই মেঘগুলো আমার মতো মনে হলো। উদ্দেশ্যহীন, ঠিকানাবিহীন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:০০
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×