
ওগো সুখজাগানিয়া,
এসো ভাসাই প্রেমের তরী অসীমে,
ভাসি এসো আকাশনীলে।
এসো আদর মাখি দখিনা হাওয়ার
মৃদুমন্দ স্পর্শে।
এসো গাই প্রেমের গান।
ফুলের বনের প্রজাপতি হই এসো,
আদর আহ্লাদে
ভেসে বেড়াবো দুজনে বন থেকে বনান্তরে।
অথবা,
তুমি হবে ফুল আর আমি মৌমাছি,
নানা ছলে তোমারে ছুঁয়ে ছুয়েঁ যাবো নিশিদিন।
যেভাবেই হোক
এসো,
হই আরো অনেকটা কাছাকাছি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



