somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাগুচ্ছ

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কবুল
______


চলে যাবে? যেতে পারো, রাখবোনা আর ধরে।
অধিকারই তো দাওনি,অনুরোধ করবো কি করে?
দুরে যাবে যেতে পারো,তোমার যা মর্জি।
ভালোবেসো, কখনো,জানাবোনা আর্জি।
মুছে দেবে সব স্মৃতি?ইচ্ছে হলে মুছো।
জানতে চাইবোনা কখনো,তুমি কেমন আছো?
মেঘলা আকাশ দেখে কখনো হয় যদি মন খারাপ।
ধরে নেবো সে হয়তো আমার কোন ভুলের পাপ।
তোমার সাথে পরিচয়ই জীবনের বড় ভুল।
জেনেছি আমি মেনেছি আমি করেছি কবুল।

বিষ্ময়
________


বড় বিস্ময়ে অবাক হয়ে ফিরে দেখি,
মনের স্মৃতিপটে।
যত দেখি তত বিষ্ময় জাগে হারানো সে দিনগুলির দিকে তাকিয়ে !
সময় সর্বদা প্রবাহমান ,
অথচ স্মৃতিপটের ফ্রেমে
সময় থেমে আছে কত কত বছর ধরে।
কত রূপ গেছে হারিয়ে,
কত হাজার পরিবর্তন।
হারিয়েছে চেনাজানা কতজন মহাকালের অতলে,
অথচ মানসপটে আটকে যাওয়া সময়ে তারা প্রত্যেকেই জীবিত।

পাষাণী
__________


স্বপ্ন স্বপ্নই থেকে যায়
বাস্তব আর হলো না।
কষ্টের অনল বুকেতে জ্বলে
সে তো আর নেভে না।
কেন তুমি এতোটা নিষ্ঠুর,
কেন এতো পাষাণ?
কি দোষে পোড়ালে বল
সাজানো বাগান।

ছন্নছাড়া
_________


আচমকা,
বুকের মরুতে তুমি হঠাৎ শীতল হাওয়া হয়ে বয়ে গেলে যেন তেড়েফুঁড়ে।
তুমি কি জানো
আমার কাছে এক আকাশ আনন্দ তোমার উদাসী চাওয়া?
যদি কিছু মনে না করো,জানতে সাধ হয়,
কেনগো বালিকা এখনো কারো হওনি?
ছেড়েছো খোঁপা সেই সে কবে এখনো বাঁধোনি।
এতোটা উদাসী হলে কি চলে?
গাঁটছড়া বেঁধে ফেলো কোথাও না কোথাও
বেলা যে বয়ে যায়।
কেমন বিষন্ন মন নিয়ে থাকো দুর পানে চেয়ে।
সত্যি কষ্ট হয় তোমায় দেখে দেখে।
তবে কি তোমায় বেসেছি ভালো।
অবশেষে
তোমার তীরে কি তবে আমার তরী ভীড়লো?
বুঝিনা না কিছু তবে কেন জানি মায়া মায়া লাগে।
তোমায় নিয়ে ভাবনায় অলীক স্বপ্ন মনে জাগে।


© রফিকুল ইসলাম ইসিয়াক

ছবিঃ নিজের তোলা

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×