
এখন সময়টা বড্ড বেশি নিস্তব্ধ।
একাকী।
আনমোনা ও উদাসী।
অনেকটা সময় আগে থেমে গেছে আকাশের কান্না।
তবে এখন কাটেনি তার মুখ ভার।
গাল ফুলিয়ে চেয়ে আছে সকরুণ অভিমান নিয়ে
পৃথিবীর পানে।
সুযোগ বুঝে অভিযোগ জানাতে
দু একটি পাখি ছুটে গিয়েও
ব্যর্থ মনোরথে ফিরে আসছে বারবার তার বুক থেকে।
আজ তার মন ভালো নেই।
আজ অভিমানীর মন ভালো নেই।
কেন এতো অভিমান? কি তার অভিযোগ?
গাছেরা ভাবে,
ফুলেরা ভাবে,
মৌমাছিরা ভাবে,
পাখিরা ভাবে,
ভাবে শ্মশান ঘাটেন টলটলে স্বচ্ছ জলও।
সেই সাথে আমিও ভাবি।
কখন দেখবো রোদ ঝলমলে নীলাভ আকাশ?
কখন হাসবে সূর্য?
কখন আবার প্রকৃতি হয়ে উঠবে
চঞ্চলা হরিনীর মতো।
কখন কাটবে এই নিসঙ্গতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


