somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ সালেহার লকডাউন

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সেহেরির পর বেশ টানা ঘুম দেয় সালেহা। হাতে কাজ কাম নেই তো কি করবে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আর লকডাউনে ফ্যাকড়া কলে পড়ে আবারও কাজ হারিয়েছে সে।
তার সাথে সাথে বাচ্চারাও ঘুমাচ্ছে গলা জড়িয়ে ঘুমাচ্ছে । আজ তৃতীয় রোজা।ঘরে যা চাল আছে আর একদিন চলবে। আনাজপাতি কিছুই নেই।

এরপর যে কী হবে কে জানে। সে আর ভাবতে চায় না। বিউটির বাবা যদি রিকশা নিয়ে বের হতে পারতো তাইলে তো চিন্তাই ছিল না।
বালিশের পাশে রাখা সস্তা সেল ফোনটা বার দুয়েক বেজে উঠতেই ঘুম জড়ানো কন্ঠে রিসিভ করে সে।
-হ্যালে কেডা?
- সালেহা নিহি? আমি মাজেদা।
- হ গো বুবুজান, আছো কেমন?
- এই আছি জীবন মরণ অবস্থা।
- ক্যান কি হইছে?
-আছি রিস্কের কামের মইধ্যে। তোর খবর সব ভালাতো?
- নারে বুবুজান।
- আমিও শুনছি তোর কথা তাই তোরেই ফোন দিলাম।শোন, তোর লগে একটা কথা।
- কি? কি কথা?
- কাম কাইজ কিছু পাইছস নি?
- নারে বুবুজান। কাজ কাম নাই, পোলা মাইয়া লইয়া এই লকডাউনে কি যে বিপদে পড়ছি কি আর কমু।গতবার তে বড়লোকগো সাহায্য সহযোগিতা পাইছি, এইবার তো কেউ ফিইরাও তাকায় না। বিউটির বাপে তো রিশকাও চালাইতে পারতাছে না।
কঠিন লকডাউনে আমগো মত গরীবগো খাড়াইয়া খাড়াইয়া মরণ ছাড়া উপায় নাই। সরকার তন ও কিছু পাই নাই গতবার তো দিছিলো ভালোই কিন্তু এইবার তো পড়ছি ফ্যাকড়া কলে। এতগুলা প্যাট চালামু ক্যামনে?
- শোন একটা কাম আছে করবি?
- কি কাম? কও? করুম না ক্যান?
- কথা হইলো খুব গোপন।
-গোপন ক্যান?
- আরে ছেমড়ি চুপচাপ শোন, আমার হাতে টাইম কম।
- ঠিক আছে তুমি কও।
- টাউন হল মার্কেটের এক গলি পর শের শাহ শুরি রোডে ওইযে চাক্কিওয়ালা বাড়ি চিনস তে?
-ওই যেহানে হলুদ মরিচ আটা ভাঙায় ওইহানে। ওই বাড়ি?
- হ হ
- ওই বাড়িতে হগলতের করোনা হইছে। বুঝছস। আমারে ফোন দিছিল, কি একটা অবস্হা। আম্মায় তো কি কান্দন যে কানলো। এত ট্যাকা পয়সার মালিক। করোনা আইয়্যা বোঝাইয়া দিলে এত এত ট্যাকা পয়সার কোন মূল্য নাই। যখন তখন ডাক আইলে যাইতে হইবো।

যাহোক বেচারারা বহুত কষ্টে আছে,বুঝছস? না বাজার সদাই, না খাওয়া না দাওয়া। তুই যদি কাজটা ধরছ তোর কপাল খুইল্লা যাইবো কইলাম। আরে করোনা তো সারাজীবন থাকবো না। মালদার পার্টি খুশি করতে পারলে তোর কপাল খুইল্লা যাইবো। একটু সাবধানে থাকবি, মাস্ক টাস্ক পইরা। পারবি না। শুধু রান্দোন বাড়োন।
-আমার ডর করে।
- ওরে পাগল যার হইবো তার হইবো,আগে তো বাঁইচ্যা ল। এডভান্সও দিবো।রাজী থাকলে ক। এক দেড় মাসের আগে বাড়ি ফিরতে পারবি না কইলাম। বান্ধা কাম করতে হইবো।

- তুমি কামডা করলা না ক্যান?
- আরে আমি তো হাবিব সাহেবগো বাড়িত আছি।
- হেগোরে বুঝি করোনায় ধরছে?
- চুপ আস্তে, তুই কামডা করলে আমারে ফোন দিস। কি করতে হইবো না হইবে সব শিখাইয়া দিমুনে।

সালেহা ভাবে প্রস্তাবটা মন্দ না। জসিম গেছে তাস খেলতে। রতনকে দিয়ে খবর পাঠায় সে।

সব শুনে জসিম প্রথমে রাজী হয় না। বউকে সে খুব ভালোবাসে কিনা।সালেহা জেদ করে।
- রাজী না হওনের তো কিছু নাই। এমনেও মরুম ওমনেও মরুম। তার চাইতে রিস্ক নিলে অসুবিধা কি। এতগুলান মুখ!

সেদিন সন্ধ্যায় সালেহা বেরিয়ে পড়ে বাড়ি থেকে তাকে অনেকটা ঘুরে অলিগলি ঘুর পথে যেতে হবে। পিছনে তার সংসার। বাচ্চারা জানতে চেয়েছিল।
-মা তুমি কোথায় যাও?
- কামে।
- কামে যাইবা তো জামা কাপড় গোছাইছো ক্যান?
-এক দেড় মাস পর ফিরুম।
- তুমি আমাগো লগে ঈদ করবা না মা?
- নারে বাজান। এইবার কি আর ঈদ হইবো? লকডাউন আরো বাড়বো। আমি ট্যাকা পাঠামুনে তোগো বাপজান ঈদের জামা কিইন্যা দিবো,মজার মজার খাবার কিনবি। বিউটি ভাইবোনরে দেইখা রাখিস ঠিক ঠাক।
সবার চোখ ছল ছল করে। দেড় মাস দীর্ঘ সময়।
সালেহা অজানার উদ্দেশ্য রওনা দেয়। তারও চোখ ভিজে ওঠে। প্রিয় সংসার স্বামী সন্তানের সাথে আর দেখা হবে কিনা কে জানে? তাকে করোনায় ধরলে লাখ লাখ টাকা দিয়ে কি আর কেউ চিকিৎসা করাবে? না তার কপালে হাসপাতালের বেড জুটবে। তবুও সে বাঁচার তাগিদে মৃত্যু পুরীতে আশ্রয় খোঁজে। এছাড়া আর কি উপায়? গরীবের যে কেউই নাই।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×