somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ কলুষ

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছু দিন আগে কলেজ পাড়ার মোড়ের মাথায় আমি একটা পুরাতন বই পত্র পত্রিকা বেচাকেনার দোকান দিয়েছি।সত্যি কথা বলতে কি লেখাপড়া বেশি না জানলেও আমি ভীষণ বই পড়ুয়া।যেখানে যা পাই গোগ্রাসে গিলি, এর সবই অবশ্য আউট বই।টেক্সট বইতে আমার তেমন কোন আগ্রহ নেই।
নতুন বই কেনার সাধ্য নেই তাই রথ দেখা ও কলা বেচা দুটোই হবে এই আশায় দোকান দেয়া আর কি। তাছাড়া বাড়ি থেকে কিছু করার তাগাদাও ছিল। প্রথম প্রথম খরিদদার তেমন একটা হচ্ছিল না। কিছু গাইড বই কিনতে কালে ভদ্রে কেউ কেউ আসতো। দাম দর শেষে মূল্য যা দিতো বই প্রতি লাভ খুব একটা থাকতো না। যা হোক বইয়ের প্রতি ভালোবাসার কারণে নানা প্রতিকুলতার মাঝে দোকান টিকিয়ে রাখলাম। মন্দের ভালো দোকান মালিককে মাসিক ভাড়া দিয়ে অল্প কিছু টাকা বাঁচতো প্রতি মাসে। মুফতে আমার কিছু বই পড়া হতো।
এর কিছুদিন বাদে এক সুহৃদের উৎসাহে ফেসবুকে বই বেচা কেনার গ্রুপ খুলে ফেললাম । অন্য দিকে বেশ কয়েকটি বড় বই বেচা বিক্রি গ্রুপে বই বেচার পোস্ট দিলাম। তাতে ভালো সাড়া দেখে স্বাভাবিকভাবে আমার উৎসাহ দ্বিগুণ হয়ে গেল।বেচা বিক্রি বাড়তে আমি বেশ খোশমেজাজে ব্যবসা চালিয়ে যেতে লাগলাম।
ইদানিং কিছু আমারই মত বই পড়ুয়া লোকজন আমার দোকানে ভীড় করে নিয়মিত।বয়স যা ই হোক না কেন, সমমনা বলে কথা বলে আরাম পাওয়া যায় তাদের সাথে। সবচেয়ে বড় কথা বই পত্র পত্রিকা সংক্রান্ত অনেক খোঁজ খবরও মেলে, এটাও আরেকটা ভালো দিক ব্যবসার জন্য ।সম্প্রতি আমার মত এক বই পড়ুয়া প্রৌঢ় মানুষের সাথে আমার পরিচয় হলো।পরিচয় থেকে ঘনিষ্ঠতা। তিনি প্রতিদিন নিয়ম করে আমার দোকানে এসে অনেকটা সময় কাটাতে লাগলেন । স্বাভাবিক ভাবে সামাজিক ,অর্থনৈতিক, রাজনীতি এমনকি পারিবারিক আলাপ আলোচনাও চলতে লাগলো সুযোগ মত । তবে ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি কেমন যেন বিব্রত হতেন,এটা বুঝতে পারতাম।নিজের কথা খুব একটা কিছু বলতে চাইতেন না।
কথায় কথায় যে টুকু জানা হলো, তিনি একজন সাধারণ চাকুরে ছিলেন।এখন রিটায়ার্ড । স্ত্রী বিয়োগ হয়েছে বছর দুয়েক। নিঃসন্তান জীবনে একাকীত্ব কাটানের প্রধান সঙ্গী এখন বই আর আমার সঙ্গে বই সংক্রান্ত আলোচনা তার ভালো লাগে ত্ই তিনি অবসর সময় কাটাতে আমার কাছে আসেন।
উনার মিষ্টি ব্যবহারের কারণে তাঁর প্রতি আমার এক ধরনের আত্নিক টান তৈরি হলো খুব স্বাভাবিকভাবে। একাকী থাকেন,কি খান না খান এই ভাবনায় বাসায় কিছু ভালো মন্দ হলে বিশেষ করে শুকনো খাবার আমি তাঁর জন্য বয়ে আনতাম প্রায়। তিনি প্রথম প্রথম খেতে না চাইলেও পরের দিকে আগ্রহ নিয়ে খেতেন। শেষে এমন হলো কোন কারনে তিনি একদিন না এলে আমার কেমন যেন খালি খালি লাগতে লাগলো, মন বসতো না কাজে।
তবে একটা ব্যপার একটু খারাপ লাগতো তাঁর কাছে বাসার ঠিকানা বা মোবাইল নাম্বার চাইলে তিনি কেমন যেন বিব্রত বোধ করতো। একদিন জানালেন তিনি মোবাইল ব্যবহার করেন না। ব্যক্তিগত আলাপেও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন না।
এর মধ্যে একদিন হল কি তিনি হঠাৎ পর পর কয়েক দিন অনুপস্থিত। আমি ও নতুন বিবাহের কারণে এ ব্যপারটা বাধ্য হয়ে একপ্রকার আন্তরিক ইচ্ছে থাকা সত্ত্বেও নজর দিতে পারি নি।
কয়েকদিন পরে, পাশের দোকানী বন্ধু মুনির আমি দোকান খুলতেই প্রায় ছুটে এসে জানালো,
- দোস্ত তোমার লগে একখান কথা।
- কি কথা?
- তোমার এইহানে আইতো ওই যে সাদা পাঞ্জাবিওয়ালা বুইড়া।
-জামান সাহেব?
- হ।
- তো কি হইছে?
- হের খবর কি জানো?
- হ কয়দিন এদিকে আহে নাইক্কা।
- হেই তো মইরা গেছে।
- কি! কি কস তুই ?
- মইরা না, ভুল হইলো, হেরে মাইরা ফালাইছে।
আমি তো শুনে আকাশ থেকে পড়লাম
- কেডায় এমুন কাম করলো? কার বাড়া ভাতে ছাই দিছিলো হেতে? আহারে!
- আরে আসল কাহিনী তো অন্য খানে।
- কি কাহিনী? খুইল্ল্যা ক তাড়াতাড়ি।
-হের পোলা মাইয়ারা তাঁরে মাইরা ফালাইছে।
- কি? কি কস? আমি বিশ্বাস যাই না। হেতে তো নিঃসন্তান আছিলো। পোলা মাইয়া আইলো কই তন?
- মিছা কথা,হেতে মিছা কথা কইছে। আমি খোঁজ খবর নিছি। হের দুই পোলা আর দুই মাইয়া। বনিবনা আছিল না তারে কেউ দেখতো না।
- ক্যাঁ? দেখতো না ক্যাঁ?
- অত কিছু কইবার পারমু না। তয় তাজমহল রোডে হের বাড়ি আছে। হেই সব লইয়া নাকি গ্যাঞ্জাম। পোলা মাইয়ারা সম্পত্তি বেচবার চাইছিল হের বউ মরনের পর থাইকা। হেতে দেয় নাই। হেরে কইছিল না- কি বৃদ্ধশ্রমে দিবো। বুইড়া ফাইট দিছে বহুত, লেকিন শেষ ঠেকাইতে পারে নাইক্কা।
অনেক কশ্ট পেলাম কিন্তু কিছু করার নেই। সমাজটা কেমন যেন দিন দিন পঁচনের শেষ সীমায় পৌছে যাচ্ছে। দুঃখভারাক্রান্ত মন নিয়ে বললাম
- লোকটা ভালো আছিল রে মুনির। অনেক জ্ঞানী আছিল।পোলা মাইয়া উপরে ত্যাক্ত হইয়া মনে লয় কইতো নিঃসন্তান। হায়রে খোদা। সম্পত্তি কারও কারও লাইগ্যা এমন শত্রু হইয়া দাড়ায়। কি জমানায় আইলাম রে দোস্ত!
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৯
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×