somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথোপকথনঃ দ্বিতীয় পর্ব

২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথোপকথনঃ প্রথম পর্ব




-হ্যালো! রেজওয়ান সোবহান বলছেন? হ্যালো?
- জ্বী, আপনি কে বলছেন প্লিজ ?
-কন্ঠ শুনে চিনবেন, আশা করেছিলাম।
-না চিনতে পারছি না। নাম বলুন প্লিজ।
-যার নাম তার মুখে ভালো লাগে না.... ♪
-নাম জানতে চাইলাম আর আপনি শোনাচ্ছেন গান? অদ্ভুত তো!
-কেন গানের কলিটা ভালো লাগেনি? আমি কি বেসুরো গলায় গেয়েছি?
-কেন অকারণ বকবক করছেন? যা বলতে চান ঝটপট ঝেড়ে কাশুন।
- অকারণ! ওমা একি কথার ছিরি!অকারণ হতে যাবে কেন?আচ্ছা বোরিং লোক তো আপনি!
- অকারণ নয়তো কি? শুধু শুধু আং সাং বকবক....
-আমার কথা শুনবার জন্য কত জন উন্মুখ হয়ে থাকে তা কি আপনি জানেন ?
-কেন? উন্মূখ হয়ে থাকে কেন? আপনি কি বিশেষ কেউ? কোন সিঙ্গার? নামটা বললেই তো হয় কোন সে হরিদাস পাল আপনি যার কন্ঠ শোনার জন্য ভক্ত শুভ্যানুধায়ীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ? বলুন বলুন নামটা বলুন।
-আপনি এত রুক্ষ কেন? কথায় তো দেখি কোন রস কষ নেই। ছোট বেলায় মধু টধু মুখে পড়েছিল তো।খোঁজ নিয়ে জানাবেন তো!
- রুক্ষতার কি দেখলেন এতে? কথা বার্তা ঠিক করে বলুন।
- ননসেন্স!
-দেখুন আপনি কিছু সীমা অতিক্রম করছেন।
-মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তো জানেন না দেখছি। অসহ্য
- অসহ্য তো এখনও বিরক্ত করছেন কেন?অসহ্য তো আপনি! আপনি হয়তো জানেন না আমি অচেনা কারও সাথে অকারণ বকবক পছন্দ করি না। বিশেষ করে আপনার মত মেয়েদের সাথে।

-একেবারে মনের কথা বলেছেন আমিও অচেনা কারও সাথে বকবক করতে পছন্দ করি না। ইন ফ্যাক্ট আপনার সাথে বকবক করার মত যথেষ্ট সময় আমার হাতে নেই। তবে
-তবে কি?
-আচ্ছা বেরসিক লোকের পাল্লায় পড়া গেল? শুধু কথার মধ্যে ফোড়ন কাটে। বিরক্তিকর
-ফোন রাখছি।
-রেখে দেখুন না। দেখবেন আমি করি।
- কি করবেন কি? অ্যাঁ
-আমি আবার ফোন দেবো ।
-নাম্বার ব্লক লিস্টে ফেলবো।
-অন্য নাম্বার থেকে কল করবো।
-আচ্ছা নাছোড় বান্দা তো আপনি। এই আপনি আমার নাম্বার পেলেন কোথেকে?ঠিক ঠাক বলুন তো আপনি কে?আর কেনইবা আমায় বিরক্ত করছেন?
-মেয়েদের প্রতি আপনার কি এ্যালার্জি আছে না- কি? বা কোন ধরনের বিতৃষ্ণা।
-মানে?
-আমার কিন্তু সন্দেহ হয়।
- সন্দেহ হয় মানে?
- সন্দেহ হয় মানে সন্দেহ হয়!
-দেখুন ভালো হবে না বলছি। আমি মেয়েদের যথেষ্ট শ্রদ্ধা করি।
- শুধুই শ্রদ্ধা? ভালোবাসেন না?
- মানে?
-আশা করেছিলাম আপনি আমায় চিনবেন। এত ভুলো মন আপনার!
-দুঃখিত।
-এতে দুঃখ পাবার কিছু নেই আপনার কাছে একটা দরকারে ই ফোন দিয়েছিলাম।
-আমি চিনি না জানি না আমার কাছে দরকার? তো বেশ বলুন।
-আচ্ছা অভদ্র তো আপনি। আপনি জানেন আমি কে?
-জানি না জানতে চাই ও না। কারণ আমি অচেনা মানুষের সাথে কথা বলতে পছন্দ করি না বিশেষ করে মোবার্ইলে। বারবার বলছি তবুও আপনি ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান করেই যাচ্ছেন?
- আমি সুহাসিনী
- কী!!!!! আগে বলবেন তো!! একি হ্যালো, হ্যালো। যা বাবা লাইনটা কেটে গেল নাকি? আচ্ছা দস্যি মেয়ে তো কোথায় আগে নিজের পরিচয় দেবে তা না.....
চলবে
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×