somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ বেলোয়াড়ি ঝাড়

১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পঃ বেলোয়াড়ী ঝাড়
#প্রথম_পর্ব

পুরানো আমলের এই দোতলা বাড়িটার জানলা দিয়ে অনেক দূর অবধি মাঠ,আর মাঠ ছুঁয়ে ছড়িয়ে পড়া বিশাল নীল আকাশ দেখা যায়।
মনমোহিনী আজকাল শুয়ে শুয়ে আকাশ দেখে,এছাড়া আর কিইবা করার আছে তার।জলসাঘরের বেলোয়াড়ী ঝাড় নিশি ফুরালে নিভবে, এটাই নিয়তি ।
আজ চমৎকার ঝলমলে একটা দিন। এতদিনে মমতা একটা জিনিস বুঝেছে মানুষের মন যেমন মর্জি মত সময়ের সাথে সাথে বদলায় তেমনি আকাশের রঙও ঘণ ঘণ পাল্টায়।এই হাসি এই কান্না এই আবার বিষন্ন বেদনা শেষে রোদ ঝলমল নির্মল।কি যে মায়াবী আর বৈচিত্র্যময় যে না গভীরভাবে পর্যবেক্ষক করেছে সে বুঝবে না।
চকোরী দুপুরের খাবার এনে সাইড টেবিলে রাখতে রাখতে বলল
-ম্যাডাম তাবাসসুম নামে একজন ভক্ত আপনার সাথে দেখা করতে এসেছে।
- তাবাসসুম! নামটা কেমন যেন চেনা চেনা লাগছে! আমাদের কোন আত্নীয় বা শুভাকাঙ্ক্ষীর নাম কি তাবাসসুম নামে আছে? মনে পড়ে?
- ম্যাডামের শরীর কি আজ বেশি খারাপ?
- না তেমনি তো আছে ।তুই আরেকটু ড্রিংকস দে ভাত টাত খাবো না।
- এই দিনে দুপুরে.. …ডাক্তার আপনাকে ড্রিংক করতে নিষেধ করেছে।
- বাদ দে তো তোর ওই ডাক্তারের কথা। যে কদিন বাঁচি রাজার মত বাঁচবো।আমার জীবন আমার সিদ্ধান্ত, অন্যের কথা মানবো কেন? তুই এই মনমোহিনীর সাথে এত বছর কাটালি তবু আমাকে চিনলি না। যাক সে যাক...বললি না তো তাবাসসুম নামে আমাদের পরিচিত কেউ আছে কি-না?
চকোরী একটা দীর্ঘশ্বাস লুকালো।তার চোখের কোনে অশ্রু।মনমোহিনীর আজকের করুন পরিণতি তাকে ভীষণ রকম কষ্ট দেয়। আহারে কি সব দিন ছিল সেই সব। এখন মনে হয় সবই স্বপ্ন সবই ভুল। কৌশলে চোখের জল মুছে সে একটু সময় নিয়ে গলা পরিষ্কার করে বলল,
-ম্যাডাম আপনার নামই তো তাবাসসুম ছিল।আপনার বাবা রেখেছিলেন।আপনি তার বড় আদরের ছিলেন।সেই ছোটবেলা... করিমগঞ্জ....
- ও হ্যাঁ তাইতো,তাই তো। মনেই নেই।কি যে ভুলো মন হলো আমার, আচ্ছা নিজের নাম নিজে কখন ভোলে মানুষ,বলতে পারিস চকোরী? আমি কিভাবে ভুলে গেলাম?
- ওসব কথা বাদ দিয়ে খাবারটা খেয়ে নিন।ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ওষুধগুলো ঠিক করে দিচ্ছি।
- কি হবে ঔষধ খেয়ে? কি হবে বেঁচে? যার দেখার কথা সেই যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন বেঁচে থাকাটাই নিরর্থক । কি স্বার্থকতা আছে এ জীবনের? আমার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে চকোরী। আমি কি নিয়ে কাকে নিয়ে বাঁচবো বলতে পারিস চকোরী?
- ম্যাডাম!
- তুই তাবাসসুমকে পাঠিয়ে দে। দেখি মেয়েটাকে।
- আপনার শরীরটা ঠিক নেই। বাইরে গিয়ে কি না কি বলে। অকারণ নানা কথা ছড়াবে। পত্রিকায় নিউজ হবে।কোন কারণে আপনার মন খারাপ হোক তা আমি কিছুতেই চাই না।
-পাকামো করিস না।যা বলছি শোন, তুই এটা জেনে রাখ মনমোহিনী কাউকে কেয়ার করে না । আগেও করে নি এখনও করে না।
চলবে
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২২ সকাল ৭:৪৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×