somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ খেলাঘর (প্রথম পর্ব)

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামীকাল নিশিতা হত্যা মামলার রায় হবে। রায় এ দীর্ঘ সাজা, যাবজ্জীবন বা ফাঁসি যা ই হোক না কেন আগামীকাল থেকে আবার আমার বন্দী জীবনের শুরু।

প্রিয় জায়গা প্রিয় মানুষের সান্নিধ্য প্রিয় স্বাধীনতা যা কিছু আছে এ জনমের মত সব কিছু হারাবো।দমবন্ধ করা অন্ধকার কুঠুরি হবে আমার শেষ ঠিকানা। জীবনের আর কোন মূল্যই থাকবে না। শুধু কোন রকমে শ্বাস নিয়ে শরীরটাকে টিকিয়ে রেখে একটু একটু করে মৃত্যুর জন্য অপেক্ষা করা।
কত দ্রুত ঘটে গেল কত ঘটনা।কত সময় বয়ে গেল বৃথাই। এ জীবন পেল না কোন পূর্ণতা। ভাবলেই অসাড় হয়ে আসে মন।
কনকনে বাতাস চলন্ত রিকশায় বসা আমার মুখে কাঁচের মত এসে বিঁধছে। সময় নেই বলে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই আমাকে বের হতে হয়েছে।
আজ ক'দিন ধরে ঘোরের মধ্যে ই আছি। রিকশাওয়ালা ভাই এর ডাকে সম্বিৎ ফিরলো আমার।আশেপাশে তাকালাম। অনেক কিছু বদলে গেছে যদিও তবু চেনা চেনা লাগলো ।আমি মনে হয় আমার গন্তব্যে চলে এসেছি। হ্যঁা এটাই সেই রাস্তা। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের একটা গলির পর শের শাহ শুরী রোডের ডি ব্লক। ওই তো ওই বাড়িটা ২০/*

আমি রিকশাওয়ালা ভাইকে থামতে অনুরোধ করলাম। সে আমাকে জিজ্ঞেস করলো
- আপা কি এইখানে ই নামবেন?
নামতে চেয়েছিলাম প্রথমে।পরে কি ভেবে মত পাল্টালাম।বললাম
- আমি নামবো না ভাইয়া। পাঁচ মিনিট দাঁড়ান আমি আপনার রিকশাতে ই ফিরবো। বেশি সময় নেব না।ওই সামনের আম গাছওয়ালা চারতলা বাড়িটার পাশের একতলা বাড়িটার সামনে একটু দাঁড়ান।
রিকশা নির্দিষ্ট স্থানে দাড়াতেই আমি আমার শৈশব কৈশর সব যেন একসাথে দেখতে পেলাম চলচ্চিত্রে দেখানো ফ্লাসব্যাক দৃশ্যের মত।
আহা কত স্মৃতি কত গান কত হাসি! সব যেন খেলাঘর।একসময় যে বাড়িতে আমার অবাধ যাতায়াত ছিল আজ সেই বাড়িতেই আমি অবাঞ্ছিত। এখন যা পরিস্থিতি আর কোন দিন হয়তো এখানে আমি আসতে পারবো না।মুহুর্তে ই নিজের অজান্তেই আমার চোখের পাতা ভিজে উঠলো। নাহ! বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ছি। মনে মনে ভাবলাম এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। আমি রিকশাওয়ালা ভাইকে বললাম
- আমার হয়ে গেছে ভাইয়া আপনি রিকশা টান দিন।
এমন সময় কয়েকজন ছেলে যারা গম মসলা পিষাইয়ের মিলটার সামনে দাড়িয়ে আড্ডা দিচ্ছিলো তারা এগিয়ে এলো।ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল
- আপনি কি কাউকে খুঁজছেন?
আমি ছেলেটির চোখ দেখেই চিনতে পারলাম।কত বড় হয়ে গেছে । ওর নাম সুজন।রোকসানা আপুর ছোট ভাই। এই এতটুকু ছিল।একসময় আমার কোলে থাকতে ই বেশি ভালোবাসতো। আজ সে সব অতীত। সেই সব সম্পর্কও অতীত। খুব বলতে ইচ্ছে করছিল।বলি, আমি তোর সাদিয়া আপু বাবু।চিনেছিস?
না আমি কিছুই বলি নি বলতে পারি নি। চাইলেই অনেক কিছু বলা যায় না।
রিকশা ছুটে চলছে..... বাতাসের তীব্রতা বেড়েই চলেছে।
চলবে
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×