কবিতাঃ আমি
২৩ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমায় তোমরা নাও না খেলতে
দাও তাড়িয়ে দুর দুর।
বাড়ি আমার পাশের বস্তিতেই
নয়তো অচিনপুর।
গায়ের পোশাকে বোটকা গন্ধ?
মানছি চেহারা মলিন।
কিভাবে বোঝাই অভাবের ঘর
আমরা দীন হীন।
আমরা বলতে মা আর আমি
বাবার জানি না খোঁজ
দুমুঠো ভাত জোটাতেই
মায়ের খাটুনি রোজ।
অকারণ অযুহাতে ঠাই নাই স্কুলে
তবু আমি পড়ি
অঙ্ক বাংলা ইংরেজি শিখি
নইকো আনাড়ি।
কেন যে এমন বিভেদ নীতি
মাথায় আসে না কিছু।
বিত্ত বৈভবের মাপকাঠিতে
আমরা জাতে নিচু।
তেলা মাথায় তেল দিয়ে চলো
হায় রে সমাজ বিধি!
দমবার পাত্র নই আমি যেনো
চেষ্টা নিরবধি।
একটু খেলতে নাও গো আমায়
পড়তে দাাও সুযোগ
দেখো আমি ঠিক মেটাবোা
তোমাদের সব অভিযোগ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন