আগুন জ্বলছে যখন
জ্বলুক!
জ্বলে পুড়ে খাক হয়ে যাক সব।
সত্য অসত্য মানবিকতা মূল্যবোধ
হোক তছনছ।
এখন ভূলুণ্ঠিত হবার কাল।
দিনে দিনে বেড়েছে যত দেনা
শোধ দিতে হবে সব।
জনে জনে বোঝানোর দায় নেই কারো
একদিন নিশ্চয় বোধোদয় হবে সকলের।
অরাজকতা শেষে
নতুন করে গড়বো স্বদেশ।
সেই পর্যন্ত দেখতে থাকি নিশ্চুপ।
দহনকালে
আঁচ বাঁচিয়ে টিকে থাকাই
বুদ্ধিমানের কাজ।
প্রলয় শেষে থামবে নাচন।
জাগবে নতুন প্রভাত।
সেদিন
নতুন করে গড়বো স্বদেশ।
সভ্যতার শুরুর দিনগুলোর মত।
© রফিকুল ইসলাম ইসিয়াক
কবিতাটি আবৃত্তির লিঙ্ক
https://youtu.be/ZiWczAdY4Z8?si=7RWLUsCo0fHmxRfS

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


