somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের কবিতাঃ দীপু তোকে মনে পড়ে

২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্নিগ্ধ প্রেমময় দিনগুলোর শুরুতেই
জ্বলে উঠেছিলো আগুন।

শহর গঞ্জ গ্রাম ফসলের মাঠ সারি সারি দোকান বাজার স্কুল মসজিদ মন্দির..
যা কিছু পড়েছিল হায়েনাদের সামনে
নিষ্ঠুর আক্রোশে পুড়েছিলো সব একে একে।

নির্মমতায় এক থেকে আশি কেউ পড়েনি বাদ।
প্রতি ঘন্টায় শত মায়ের কোল খালি হয়েছিল
অচিন্তনীয় খিপ্রতায়।

ধ্বংসের তীব্রতায় মলিন হাজার বছরের সভ্যতা
ধ্বংস হচ্ছিলো ইতিহাস সংস্কৃতি অতীত ঐতিহ্য নিমেষেই।
রক্ত গঙ্গা প্রতিরোধে
বর্বর হানাদারদের রুখে দিতে
"মা আসছি" বলেও কত খোকা হারিয়ে গেল কালচক্রে,
কে তার সঠিক হিসাব জানে?

ঢেঁকির পাড়ে ব্যস্ত সখিনার রক্তে ভিজেছিল মা অন্নপূর্ণা
বানুবিবির চূলার জলন্ত আগুন আক্রমণের তীব্রতা সইতে না পেরে লজ্জায় গিয়েছিল কুকড়ে
হায়েনাদের আগুনে তখন পুড়ছিল বকুলপুর গ্রাম
আমার মা!
আমার মাটি!!
আমার দেশ!!

সমগ্র দেশটা চোখের নিমেষে হয়ে গেল বোধ্যভূমি
হায়রে আশরাফুল মাখলুকাত!
রক্তের বিছানায় ভাসে পরিচয়হীন অজস্র বিকৃত খণ্ডিত লাশ।

প্রিয়তমা প্রেয়সী দীপালি আমার
সেই মহা তান্ডবে ছিটকে গিয়েছিল অচানক
তারপর এতটা বছর বাদেও তাকে আর পাওয়া গেল না কোথাও।

স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন গড়ে
এ পৃথিবী কারও জন্য অপেক্ষা করে না
দীপালির সব চিহ্ন মিলিয়ে গেছে মহাকালের অতলে।
তবু কখনো কখনো মনে পড়ে দীপুকে
মনে পড়ে স্বাধীনতার মাস এলে
মনে পড়ে বিজয় উৎসবের অনুষ্ঠানে
মনে পড়ে প্রতিদিনের পতাকার উড্ডয়নকালে।
প্রিয়তমা জেনে রাখো তুমি নও অভাগীনি
তুমি এক মহান বীর কন্যা
দেশের জন্য লক্ষ নারী আত্নত্যাগকারীনিদের একজন।
এক মহান বীরাঙ্গনা ।
তোমাকে সশ্রদ্ধ সালাম।
না থাকুক ইতিহাসে অথবা ফলকে তোমার নাম
না থাকুক লোকমুখে গল্প গাঁথায়
তুমি ও তোমরা আছো এদেশের মুক্তবাতাসে
ফসলের মাঠে
নদীর ঢেউএ
ফুল পাখি লতাগুল্মের প্রতিটি সুক্ষ্ন কণায়
এবং অবশ্যই আমার অন্তরের অন্তস্থলে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×