
এ ডালে বসে ও ডালে বসে চিরচেনা বুলবুলি
শালিকের ঝাঁকে বেধেছে গোল কিম্ভুত তাদের বুলি।
নিমের শাখায় ছোট ছোট ফল পাঁকা কাঁচা আর ডাসা।
পাখিদের দল পাকা ফল খুঁজে খাচ্ছে ছাড়িয়ে খোসা।
কাঠবিড়ালি দুরে অপেক্ষায় এক ঠায় বসে ভাবে।
মাছের বাজারের এই কোলাহল কখন শেষ হবে?
জানালায় ধারে খোকা বসে দেখে চিরন্তন এই উৎসব।
পাখপাখালিদের বৈচিত্র্যময় জমজমাট কলরব।
খোকা জেনে এসেছে নিম পাতা আর ফল সবই লাগে তেতো।
ফল উৎসবে পাখিদের আগ্রহে সে খানিকটা চিন্তিত ।
বাবা বলেছিল নিমপাতা বেটে বানাবে ছোট ছোট বড়ি।
খেতেই হবে দারুণ উপকারী তাই নিয়ে বাড়াবাড়ি ।
মাগো তুমি নিমপাতা নয় ফলগুলো খেতে দিও।
পাখিদের মত এই ফলগুলো আমারও দারুণ প্রিয়।
তারপর খোকা একখানি ফল যেই দিল না মুখে।
কি বিচ্ছিরি স্বাদ! ওয়াক থু বিরক্তি চোখেমুখে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ৫ই সেপ্টেম্বর ২০২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

