
ভোর বিহানে কাঠবিড়ালি মগডালে সটান শুয়ে
ভাব দেখে মনে হয় না রয়েছে দারুণ ভয়ে।
দুষ্টুর রাজা ফোকলা বুড়ো গোঁফগুলো তার খাড়া
পেয়ারাগুলোর দখল নিতে দিচ্ছে পাহারা?
আমি তো নই কম চালাক মারবো ওকে ঢিল
হাতে পেলে পিঠের উপর দেব দু'চার কিল।
না থাক বাবা, ভাব করে নেই শত্রুতায় কাজ নাই
মিলেমিশে ভাগে যোগে ফল পেয়ারা খাই।
মা বলেছে,পশুপাখি পরিবেশের অলংকার
প্রাণী বিনে জীববৈচিত্র্যে নামবে অন্ধকার।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২রা অক্টোবর ২০২৬
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



