somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাফসি ইসলাম
আমি রাফসি।আমি মুসলিম পরিবারের ছেলে।বাবা এবং মায়ের একমাত্র ছোট ছেলে।নব্বই এর মাঝামাঝি কোনো এক সময় মধ্যে রাতে আমার জন্ম।সেই থেকে আজ অবধি ছুটে চলেছি জীবননগরে।

"মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশলীগ?"

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমে ব্যাংক কর্মকর্তা রাব্বি, তারপর সিটি
কর্পোরেশন কর্মকর্তাকে পেটানো, এরপর
আজ কমলাপুর রেল স্টেশনে হিজড়াকে যখন যৌন
হয়রানী করলো পুলিশ!!!
তাতে, অবাক হবার কিছুই নেই.........!
.
রাব্বির মতই, খুলনায় মাদক ব্যাবসায়ী সাজিয়ে সদর
থানার ছাদে হুকের সঙ্গে ঝুলিয়ে নির্দয়ভাবে
মাহমুদুল হক টিটুকে পেটানোর ঘটনা সবাইকে
বিচলিত করেছিলো।
.
বছর দুয়েক আগেই তো!!
পুলিশ প্রকাশ্য দিবালোকে ঢাকার নিম্ন আদালত
চত্বরের পাশে ক্লাবের ভেতরে নিয়ে জোর
পূর্বক ধর্ষণ করেছিলো ফারজানা নামক এক
মেয়েকে!!
.
শাহাবাগে আন্দোলনরত নারী শিক্ষার্থীকে
কিভাবে লাথি মেরে রাস্তায় ফেলে দিয়েছিলো
পুলিশ তা সবাই দেখেছেন। শুধু লাথিই নয় লাঠিপেটাও
করা হয়েছিলো ওই নারী শিক্ষার্থীকে।
.
আদালতের সিঁড়ির নিচে পুলিশ কর্তৃক মাত্র ১২
বছরের কিশোরী ধর্ষনের কথা নিশ্চই কারোই
অজানা নয়??
.
আগারগাঁওয়ে পলিটেকনিক কলেজের
শিক্ষার্থীদের আন্দোলনের দাবি তুলতে
গেলে নারী সাংবাদিককে কিভাবে নির্মমভাবে
পিটিয়ে, কিল, ঘুষি, লাথি মেরে যখম ও আহত
করেছিল পুলিশ.....তা সবাই দেখেছেন!!
.
চিপ হুইপ থাকাকালে কিভাবে ফারুককে প্রকাশ্য ধাওয়া
করে করে পিটিয়েছিল পুলিশ অফিসার হারুন, তা কি
মনে নেই?
.
নোয়াখালীর মিলন কে পুলিশের উস্কানিতে জনতা
কর্তৃক পিটিয়ে নিহত করা এরপর লাশ পুলিশের গাড়িতে
তোলার ঘটনা আজও নিষ্ঠুরতার স্বাক্ষর হয়েই
আছে!!
.
শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের ওপর
পুলিশ কর্তৃক লাঠি ও গরমপানির কামানসহ নিষ্ঠুর
আক্রমণের ন্যাক্কারজনক ঘটনা কি ভুলা যায়?
.
এর পরেও আমাদের সুশীল সমাজ দাঁত কেলিয়েই
বলবে- "পুলিশ জনগনের বন্ধু"
.
কিন্তু এ কেমন নির্মমতা!!??
একটি দেশের জনগনের নিরাপত্তা যেখানে আইন
শৃঙ্খলা বাহিনী দেখার কথা। যেখানে পুলিশ হবার কথা
জনগনের বন্ধুই সেখানে পুলিশই ভয়ংকর এক জন্তু।
.
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীই আজ যখন 'রাষ্ট্রীয়
সন্ত্রাস' বাহিনীতে পরিনত হয়েছে তখন সাধারন
জনগন কি তাহলে ঘর থেকেই বের হওয়া বন্ধ
করে দেবে???
.
অতীত ইতিহাস বলে- শাসক রাজারাই নাকি তাদের
প্রজাদের উপর এমন প্রকাশ্য অত্যাচার চালাতো......
.
তবে কি....
মাছের রাজা ইলিশ,
আর দেশের রাজা পুলিশ??
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×