আ. রহিম আকন
____________________
প্রখরদীপ্ত কিরন, ঝলমল শিশিরদানা
ক্ষানিক শেষে নিশ্চিহ্ন, বাতাসের উন্মাদনা।
ঘাসের ডগাটি রুপান্তরিত আরও সবুজ
ডানা মেলে রঙ্গিণ ফড়িং অবুজ।
কাকের ক্ষুধাআর্তনাদ
সন্ধান আহার ভেস্তে বাধ।
কড়াইয়ে তরকারী, স্বযত্নে পাক
ঝাঁঝালো ঘ্রাণ, ছুয়ে যায় নাক।
গাছের ছায়ে দূরান্ত শিশুদের বর-বউ খেলাউল্লাশ
জলে ভাসমান সাঁতারু হাঁস।
পল্লীবোনের স্নান
সিক্তকেশ, গাত্রে নীল ফ্রক, অম্লান।
নহরজল কলসিভরে কুটিরে গমন
আনন্দে অধরে হাসি গেয়ে যায় গান।
বুলবুলির নকল সুর
বেজে উঠে চুড়ি নব পল্লীবধুর।
৬ মাঘ, ১৪২২।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



