আ. রহিম আকন
_________________
দূর থেকে হলো দেখা, দেখি তোর চেনামুখ
চেয়ে থাকি তোর পানে পরে না'কো দু'পলক।
তোকেওতো দেখেছি চেয়ে মোর পানে
ভালোবাসি বলো কি বাতাসের কানে?
মুখে তোর নেই বানী, 'ভালোবাসি' এই রব
নয়নদ্বয় বলে দ্যায় মাধুরী সে বানী সব।
মিছে কথা বলে না'কো নয়ন কবু।
সব সত্য বলে দ্যায় তবু।
সৃতিপটে ভেসে উঠে সেকালের দিন মোর
আঁচড়ানো কেশ পুস্তক হাতে তোর।
গোলাপী অধরে হাসির ঝলক
কাজল নয়নের ঐ সরল পলক।
চরনে বেজে ওঠা রূপার গুঙ্গুর
আজও বাজে কর্ণে মাধুরী সে সুর।
২২ জোষ্ঠ, ১৪২২।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ সকাল ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



