আ. রহিম আকন
*****************
মনে পড়ে কি সেদিনের কথা?
আসতে ছুটে কাছে, বাসতে ভালো
রাখিয়া হস্ত বাহুতে প্রষ্ফুটিত করেছিলে মায়া।
বিজন বিকালে খেলার ছলে নৈশব্দ আলাপন
পাখির কুঞ্জন, প্যাঁচা বোল প্রাতে—
এসেছিলে, দেখেছি ঐ মুখ আবেগজড়ানো কিছুক্ষণ।
দেখা হলেই সুললিত কন্ঠে গাইতে গান
কিছুটা বিরক্ত হতাম, তবুও শুনাতে....
সেই সুরই ঝঙ্কিত হয় এখন অবিরাম
শুনাবে কি অমন করে আবার!
১৩কার্তিক, ১৪২২।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



