somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুদ্রছায়ার ব্লগ স্থগিত বা বাতিল করা হয়েছে!?- "মুজাহিদের বিরুদ্ধে দূর্বল কন্ঠে ফাঁসির আর্জিঃ রাষ্ট্রপক্ষের নর্দন-কুর্দন জঘন্য!"

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ব্লগার রুদ্রছায়া লিখিত "মুজাহিদের বিরুদ্ধে দূর্বল কন্ঠে ফাঁসির আর্জিঃ রাষ্ট্রপক্ষের নর্দন-কুর্দন জঘন্য!" ব্লগটি কিউরিসিটি নিয়েই দেখতে গেলাম। সেখানে বিপুল তর্ক হবে বলে ধারনা ছিলো। আর আইনের মারপ্যাঁচে আমরাও কিছু জানতে পারতাম। অথচ এখন ব্লগটিতে গেলে 'সেটা স্থগিত অথবা বাতিল করা হয়েছে' বলা হচ্ছে।

মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আত্মার প্রতিশোধের বিপরীতে লিখা ব্লগটি পড়ে নিজের কাছে প্রচন্ড কষ্ট লাগলেও, দেশের সর্বাধিক আলোচিত বিষয়ে অনেকদিন পর একটি জমজমাট আলোচনা দেখতে পাব বলে মনে হয়েছিল। যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধের পক্ষ যুক্তির সৌন্দর্যে নিজেদের শক্তিমত্তা ও গ্রহনযোগ্যতার প্রমাণ রেখেই নৈতিক ও আইননত উভয় দিক থেকে প্রতিষ্ঠিত হবে, সেই আশাটি ছিলো। সেটি হলে মুক্তমন ও যুক্তির পুজারী হিসেবে ব্যাক্তিগত ভাবে প্রশান্তি লাভ করতাম।

লেখাটির শক্তিশালী প্রকাশ এবং নির্ভুল তথ্যগুলোই আশান্বিত করেছিলো জমজমাট বিতর্কে একপর্যায়ে নিজের মুক্তমনকে সঁপে দেয়ার ইচ্ছায়। গতকাল ফাঁসির পক্ষে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সরকারী এটর্নি জেনারেলের বক্তব্যগুলো আমার কাছেও কাংখিত ও শক্তিশালী মনে হয়নি। অন্তত বিচারিক দিক থেকে। আমাদের দেশের সরকারী কর্মচারীদের অবস্থা তো জানাই আছে। সেক্ষেত্রে ঐসব দূর্বল যুক্তির বাইরে যুক্তিবাদী তরুন প্রজন্ম যথার্থ মতামত প্রতীষ্ঠা করতে স্বক্ষম হবেন সেই ভরসা ছিলো।

সেক্ষেত্রে সুস্পষ্টতই রুদ্রছায়ার গতকালের ঐ ব্লগটি মানবাধিকারকে ভিত্তি করে লেখা ছিলো। তথ্য দেয়া হয়েছিলো সুস্পষ্ট। দেশের সবচেয়ে আলোচিত বিষয়ে প্রমাণ ভিত্তিক লেখা ছিলো সেটা। বর্ণনায় কোন ধরনের অস্পষ্টতাও ছিলোনা। স্পষ্ট ভাবেই লেখাটিতে মুক্তিযুদ্ধের রাজনৈতিক বিরোধীতারকে মত গ্রহণের স্বাধীনতা ও সেই স্বাধীনতার গ্রহনযোগ্যতাকে প্রকাশ করা হয়েছিলো।

এর পরেও মুক্তচিন্তার জনপ্রিয় প্লাটফর্মে লেখকের পুরো ব্লগটি স্থগিত ও বাতিল করা হয়েছে দেখতে পাচ্ছি!


এখন সভাবতই প্রশ্ন দেখা দেবে- আদালতে ফাঁসির মত স্পর্ষকাতর ব্যাপারে আমাদের আইনজীবিদের দ্বারা আইন বনাম আবেগ চর্চার মত গুরুতর বিষয় নিয়ে যুক্তিপূর্ণ লেখাটি বাতিল করে সামু কর্তৃপক্ষ কি আবেগকেই আইনের ওপর তুলে রাখলেন?

চিন্তার মুক্ত প্রবাহের সমর্থক হিসেবে উপলব্ধি করতে পারি যে মানবাধিকার, আইন, বিচার, দন্ড, মুক্তমন এই বিষয়গুলো এমন যে এককেন্দ্রীক আবেগ চর্চায় সেগুলোকে কেবল লুন্ঠিতই করা যায়!

সেক্ষেত্রে আমাদের মিডিয়া, বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী, প্রশাসন যেভাবে নিজেদের আবেগকে যাচ্ছেতাই ভাবে জনগনের ওপর প্রবাহিত করার চর্চা শুরু করেছেন তাতে বাংলাদেশে মানবাধিকার ও মুক্তমন চর্চা মাথা তুলে দাঁড়াবার ক্ষেত্রে স্থায়ী হুমকিতে পতিত হয়েছে।

ভবিষ্যতে ভিন্ন মতাবলম্বীদের গনতান্ত্রিক উত্থান ঘটলে, তাদের দ্বারা মানবাধিকার প্রশ্নে বিশ্ববিখ্যাত বিপ্লবীদের নামগুলো, ক্ষমতাসীনদের আবেগ ও প্রাপ্তভোট বিবেচনায় সংখ্যাগুরু আবেগের নামে আইনত লুন্ঠিত হলে তা প্রতীরোধের নৈতিক ভিত্তিকে অগ্রিম নষ্ট করা হল কি? এসব উপমাগুলো মুক্তমনাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবনে দাঁড়াবে না তার নিশ্চয়তা কী?
আমাদের মহান মুক্তিযুদ্ধের পক্ষের মিডিয়া গুলো ভবিষ্যত 'দৈনিক সংগ্রাম' হয়ে ফিরে না আসুক। মানবতা বিরোধী সকল শক্তির পথ যুক্তির হাতে স্থায়ী ভাবে রুদ্ধ হোক।

আশা করি,
সামু কর্তৃপক্ষ এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়ে মুক্তমনা ব্লগারদের সার্বজনীন মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ দূর করবেন।

মাতৃভূমীকে সাজাই সার্বজনীণ মানবাধিকার রক্ষার যুক্তি নির্ভর মঞ্চ করে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×