ক্যামনে দিবো তার রূপের বয়ান? এতো বড়ো
কবি তো আমি নই! চেহারার উজ্জ্বলতা বিদগুটে
আঁধারে আলোর বন্যা বয়ে দেয় যেন এ পৃথিবীর
প্রবীণতম সন্নাসীর জ্বালানো সন্ধ্যা-প্রদীপ। স্পর্শ
পেলে মনে হয়, দেহ তার উছরো পোকা কিম্বা কচি
ইছহাল বৃক্ষে বানানো মিছওয়াক। খোদা সব
কোমলতা যেন ঢেলে দিয়েছে তার আবরণের গভীরে!
অযুত সুসজ্জিত রমনীর মাঝে মুয়ামীকে দাড় করিয়ে
দাও। আর উপভোগ করো, সম্মুখের উদ্যত আর নিস্তেজ
সব পুরুষোচিত দৃষ্টির অবিরত নষ্ট কবিতার অনন্য পাঠ।
মরদের যৌবনে ভাটা পড়লে নাকি ভালবাসায় ছিড় ধরে,
অথচ এক পা কবরে দিয়েও আমি শুধু তোমাতে মশগুল।
এখনো তুমি্ই আমার অস্তিত্ব আর অবলুপ্তির হেতু হয়ে আছো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





