somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেশ্যার বকবকানি

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমি প্রত্যেকের দুর্দশা দূর করবো। ভালবাসা
বিলিয়ে দিবো সকলের মাঝে।” - নেতার উচ্ছ-কন্ঠ
বয়ান ছড়িয়ে পড়ছে জন-সমুদ্রের কানায় কানায়।
মাইকের সুবিধায় অজানা কোন দরিদ্র কুঠিরেও হয়তো
কড়া নাড়ছে নেতার আশা-বাণী? যে ঘরে রোজকার
খাবার মিলেনা ঠিক মতো। অভাবের ভাব লুকাতে মারধর
করে অবুঝ শিশুকে তার মা। ছেলেকে নির্লজ্জের মতো
বলে, ওই যে মাইকে চিল্লাচ্ছে? মানুষটারে চিনস? ছেলের
প্রশ্নবোধক দৃষ্টির জবাবে মা একগাল হেসে বলে, তোর বাব।
ছেলে পৃথিবীর সব ঘোর এনে চোখে ঢেলে তাকিয়ে দেখে মাকে।
এ যেন অশ্রু নয় আগ্নেয়গিরীর উচ্ছৃঙ্খল, বেয়াডা আর বিপ্লবী লাভা।
মা আবার বলে, একিন হয়না? চল। ছোকরা বাধ্য মেষের মতো
জননীর পিছু পিছু চলে। মা-ছেলের অভেদ বন্ধন সমাবেশের কল্লোল
ছেদে এগিয়ে চলছে উদ্ধত জনমানবের ফ্রন্ট পেইজে। অবলার বিষভরা
লোচন দেখে ভটকে গেছে নেতা। ঘন ঘন নজর নামছে জমিতে।
হুঙ্কার ছাড়ে নারী, ওই থামা তোর নীতি বাক্য। এই যে মিড়িয়ার ভাইজান,
এদিকে ফিরেন। যে শালা আজ এখানে মিষ্টি কথার খই ফোটাচ্ছে; উনি
যে গতরাতে আমার বেডে মধুর বুলির রস জমিয়েছে সে খেয়াল আছে?
এ ছোকরা তো ওই শালারই। ক্ষমতার বল দেখিয়ে থামিয়ে রেখেছে।
কিচ্ছু বল্লেই বলে আমি নাকি বেশ্যা। টাকার জন্যে শরীর বেচি।
ওই শালা, আমরা যদি শরীর বেচার দায়ে বেশ্যা লকব পাই; তাইলে
তোরা আমাদের কাছে শরীর বিলাতে উল্টো টাকা দেস; এই দায়ে
তোদের কী খেতাব দিবো বল? যা, আজ থেকে তোরা কুথ্যা। এদিকে
আমরা না খেয়ে মা-ছেলে মরছি আর কুথ্যা নাকি দুর্দশা দূর করবে?
নীরব জন সমুদ্র প্রলয় বীণা বেজে উঠে। নেতা হাক ছাড়ে, ওই
বেশ্যার বকবকানি বন্ধ কর। চার্জ এন্ড টেইক ইমিডিয়েট অ্যাকসেন।
ফেফাতুড়া নেতার আদেশে ছুড়ে গুলি। তা-বে ভরে উঠে প্রাঙ্গন।
মঞ্চের জমকালো সাজে লাগে রক্তের দাগ। ভ্যাবাচেকা লাগা ছেলের
মৃতদেহের উপর বুটের শব্দ আর বেশ্যার শবের উপর ইটের দেহ
ছাড়া আর কিচ্ছুটি রইলোনা মাটির বুকে। জমানো দুঃখ জমাই রয়ে
গেলো। দেশমাতৃকার মন-গগন হতে কৃষ্ণ মেঘের ছায়া আর সরানো
গেলোনা।হে স্বাধীনতা, পূজা করতাম তোরে। এই যদি তোর ফল?
তাহলে ফিরিয়ে দে পরাধীনতার শৃঙ্খল নতুবা নিয়ে ছু মেরে যা ঘৃণিত জীবন।
হে গণগন্ত্র, তোর গীত গাইতাম। এই যদি তোর সা-রে-গা-মা-পা হয়,
নে; ছিড়ে জলাঞ্জলি দিলাম কন্ঠ নালী। গাইবোনা আর তোর গীত।
এই শপথ করলামজন্মভূমির মাটি আলিঙ্গন করে।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×