যে রাতে তুমি পাশে ছিলেনা; যে রাতে অভিমান করে হাত ছেড়েছিলে
সে রাতে ঘুমুতেই পারছিলাম না! কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে
তবেই বিছানায় গা রাখি; মশার বাপ এসেও যাতে নিদের গায়ে
সুই ফুটাতে না পারে। ঘরের সমস্ত আলোর গুষ্টিকে পুতে ফেলি;
যাতে বিদ্যুতের ছোঁয়া ঘুমে ভাগ বসাতে না পারে। তবু নয়নে
নিদ্র্রার রেশ নেই মোটে। জানালা খুলে দিয়ে বাইরের নিস্তব্ধ আর
ক্লান্ত রাতের সাথে নিঃশব্দ আর বেনামী আড্ডায় মেতে উঠি।
গল্প করতে করতে চোখের পাতা লেগে আসতেই দুঃস্বপ্ন ঠাস
করে থাপ্পড় বসিয়ে দেয় নয়নযুগলের গালে। সে ভয়ে এখন
বিছানায় গা রাখতেই ইচ্ছে করে না। আমি যে স্বপ্নেও তোমার
হাত ছাড়তে চাইনা! তারচে' বরং রজনীর সাথে তোমার-আমার
গপ্পো করি। জোনাকির নাচ দেখে দেখে তোমার আখির ঢঙ মনে
করি। মাঝে মাঝে মদের আরদ মনে হওয়া তোমার চোখের সব
শরাব এক ঢুকে গিলে ফেলি আর রাতভর মাতম করি তোমার ঘোরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



