somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি চিঠি:-

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘শুভেচ্ছা’:-

বন্ধু,

বড়ো বিষ জ্বালা তোমার বুকে, তা’ আমি জানি। অন্যায়কে কখনও সহ্য করতে পারো না, ঠিক আমার মতো। কিন্তু বড়ো বিস্ময়--- এখানে জ্ঞানের নামে অজ্ঞানালয়, কবির নামে অকবির ভিড়। ইনভার্টেড কমার ‘......’ মধ্যে শব্দগুচ্ছ থাকলে তা’ যে আমাদের নিজস্ব উদ্ধৃতি নয়, এই প্রাথমিক শিক্ষাও নেই যাদের, তাদের কি আমরা ক্ষমা করতে পারি না? চালে পাথর, ডালে কাঁকর, দুধে জল, যে অ্যাডালটারেশন বা অপমিশ্রণ যারা জানে না, তাদের জ্ঞানোদয়ের জন্য আমরা কি প্রার্থনা করতে পারি না? ‘কাজ না করিয়া অনেকে সময় নষ্ট করে সন্দেহ নাই; কিন্তু কাজ করিয়া যাহারা সময় নষ্ট করে তাহারা কাজও নষ্ট করে, সময়ও নষ্ট করে’। রবীন্দ্র রচনাবলীতে সংরক্ষিত এই বক্তব্য, রবীন্দ্রনাথের নয় ব’লে যারা স্লোগান দিয়ে রবীন্দ্র-সমাধি রচনা করে, রবি ঠাকুর তাদের ক্ষমা করুন—এমনই সদিচ্ছা কি আমরা প্রকাশ করতে পারি না?

আমার হৃদয়োৎসারিত ‘শব্দ-মালিকা’কে যারা ছিন্ন করার চেষ্টা করেছে, স্বরচিত শুদ্ধ বাণীর অপমিশ্রণ ঘটিয়েছে—আমার আগামী দিনের শব্দ-সৈনিকরা হয়তো তাদের ক্ষমা করতে পারবে না। এই আশঙ্কা আমাকে ভাবিয়ে তুলেছে! তোমার দূরভাষে উচ্চারিত প্রতিবাদী বার্তার সসম্মান প্রতিষ্ঠা হোক, এই কামনা করি!

যারা তোমাকে অকারণ আঘাত করার অপচেষ্টা চালিয়েছে, তারা জানে না কালের প্রহার কত নির্মম! আজ তুমি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে--- এ কথা কারও অজানা নেই। তবু আজও তোমার হৃদয়ে বয়ে চলেছে সুরের ঝর্ণাধারা । ‘রহি রহি সেই মুখ পড়ে মনে’ অথবা ‘হারানো হিয়ার নিকুঞ্জ পথে’--- এই গীতিমাল্য বিদায়বেলার শেষ স্মরণীয় উপহার। তোমার প্রিয় কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বাণী দিয়ে এই চিঠি শেষ করতে চাই—‘ রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত-লেখা’। ভাল থেকো!!

--- তোমার প্রিয়-সাথী।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×