somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

কাশ্মীর প্রসঙ্গে--একটি ঐতিহাসিক দলিল ( ৪র্থ পর্ব)

২৭ শে জুন, ২০১৮ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখানে একটা প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে রাজা হরি সিং-এর ভারতে যাওয়ার ক্ষেত্রে অন্য কোনও ইতিহাস আছে কিনা--- কোনও বিশেষ পরামর্শদাতা ছিলেন কিনা (?)। এই ঘটনার রহস্য উদ্ঘাটিত হলেই কাশ্মীর-সমস্যার মূল বিষয় সম্পর্কে আলোচনা করা অনেকটা সহজ হতে পারে । আসুন খুঁজে দেখার চেষ্টা করি ।
রাজা হরি সিং-এর বিরুদ্ধে উপজাতিদের আক্রমণ এত তীব্র ছিল যে রাজ-সেনারা তা’ প্রতিরোধ করতে পারেনি । তাই মহারাজা হরি সিং পাকিস্তানের সাহায্য প্রার্থনা করলেন । এই সাহায্য প্রার্থনার উল্লেখ্য কারণ হ’ল—পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের চুক্তি অনুযায়ী যোগাযোগ ব্যবস্থা, ডাক ও তার বিভাগ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল পাকিস্তান । সেই সু-সম্পর্ক’র সূত্র ধ’রে রাজা উপজাতিদের আক্রমণ প্রতিরোধ করার জন্য পাকিস্তানের সাহায্য আশা করেছিলেন । কিন্তু পাকিস্তান জানাল যে তারা একটা স্বাধীন রাষ্ট্র’র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না । ডাক, তার, যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব থাকলেও প্রতিরক্ষার ভার, চুক্তি অনুযায়ী পাকিস্তানের ছিল না ।
রাজা হরি সিং এবং তাঁর মন্ত্রিসভায় একটা আলোচ্য বিষয় বেশ স্পষ্ট হয়ে উঠছিল যে ‘পাকিস্তানের মধ্যে স্বায়ত্বশাসন নিয়ে থাকার ব্যাপারে কোনও আপত্তি নেই’। ঠিক সেই সময় শেখ আবদুল্লা, মহারাজা হরি সিংকে পরামর্শ দিলেন যে এ বিষয়ে ভারতের সাহায্য গ্রহণ করা অপেক্ষাকৃত ভাল। । একজন হিন্দু রাজা হিসেবে, ভারত আপনার অনেকটা স্বার্থরক্ষাকারী হতে পারে । মহারাজা হরি সিং আর কোনও বিচার-বিবেচনা না ক’রেই, শেখ আবদুল্লার পরামর্শ গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন । এখানে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে পাকিস্তানের সঙ্গে ডাক-তার-যোগাযোগ ব্যবস্থা পরিচালনা ইত্যাদি বিষয়ে চুক্তিবদ্ধ হবার পর, ভারতের সঙ্গে নতুন কোনও বিষয়ে চু্ক্তিবদ্ধ হওয়া--- কাশ্মীরের মতো একটি স্বাধীন দেশের রাজার কি উচিত ছিল? অথবা প্রশ্ন উঠতে পারে-- একজন স্বাধীন রাজা পাকিস্তানের মধ্যে স্বায়ত্বশাসনের কথা ভাবার পর, শেখ আবদুল্লার কথায় প্রভাবিত হলেন কেন? এসব প্রশ্ন‌র উত্তর হয়তো রাজনৈতিক সমালোচকরা দিতে পারবেন । আমরা শুধু স্বাধীন কাশ্মীরের পরাধীন হওয়ার যন্ত্রণাদায়ক ঘটনাগুলির কথা তুলে ধরতে পারি মাত্র । ...(চলবে)
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ রাত ১২:৩২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×