somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

কাশ্মীর প্রসঙ্গে--একটি ঐতিহাসিক দলিল (৫ম পর্ব)

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহারাজা হরি সিং শেখ আব্দুল্লার পরামর্শ গ্রহণ করার পর ভারতের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন । মহারাজা কাশ্মীরের পক্ষে অনুঘটকের কাজ করার দায়িত্ব দিলেন শেখ আব্দুল্লাকে। পন্ডিত নেহেরু পরিবারের আদিনিবাস ছিল কাশ্মীর । শেখ আব্দুল্লার সঙ্গে নেহরুর পারিবারিক সম্পর্কও ছিল । এঁরা পরষ্পর আবাল্য বন্ধু । সেই বন্ধুত্ব’র খাতিরে আব্দুল্লা নেহরুকে বোঝালেন কাশ্মীর যে সঙ্কটের সম্মুখীন হয়েছে, তাতে ভারত বা পাকিস্তান কোনো একটি দেশের সাহায্য গ্রহণ করতেই হবে । তিনি নেহরুকে আরও বললেন যে কাশ্মীরকে সাহায্য করলে অদূর ভবিষ্যতে তাঁর জন্মভূমি চিহ্নিত হতে পারে ভারতে, তা’ না হ’লে কাশ্মীর যদি কখনো পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, নেহরু পাকিস্তানী ব’লে পরিচিত হবেন । নেহরু এই উভয়-সঙ্কটের কথা মাথায় রেখে বললেন যে এ বিষয়ে আলোচনা করা যেতে পারে, তবে একটা স্বাধীন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা যায় না ।
১৯৪৭ খৃস্টাব্দ’র ২৬শে অক্টোবর রাজা হরি সিং, শেখ আব্দুল্লা, জওহরলাল নেহরু ও মাউন্টব্যাটেন দীর্ঘ আলোচনার পর একটা প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছতে পারলেন । প্রসঙ্গত উল্লেখ্য মহারাজা হরি সিং তাঁর দেশ কাশ্মীর, ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক তা’ কখনো চান নি । তিনি ভারত বা পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছিলেন মাত্র । তিনি নিজেই একটি স্বাধীন দেশের, স্বাধীন রাজা হিসেবে রাজত্ব করতে চেয়েছিলেন । তাই মহারাজা হরি সিং-এর দাবি’র উপর ভিত্তি ক’রে, এ বিষয়ে উভয় পক্ষ’র কয়েকটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । পাঠকবন্ধুরা, এই চুক্তিগুলি মনোযোগসহকারে পড়বেন, প্রয়োজন হ’লে সংগ্রহে রাখবেন । কারণ এই বিশেষ চুক্তিগুলির মধ্যে লুকিয়ে আছে কাশ্মীর সমস্যার প্রকৃত কারণসমূহ । এই চুক্তি অনুযায়ী কার্য সম্পাদিত হলে, কখনো কাশ্মীর নিয়ে অশান্তি সৃষ্টি হ’ত না । পাকিস্তান বা ভারত কোনও দেশ পরষ্পর শত্রু মনে করতে পারত না । বিশেষ চুক্তিগুলি নিম্নরূপ:--
(১) কাশ্মীর অঞ্চলের শুধুমাত্র প্রতিরক্ষা, ডাক-তার যোগাযোগ ও বৈদেশিক বিষয় ভারত সরকারের হাতে থাকবে ।
(২) ভারতের সংবিধান কাশ্মীরের উপর প্রয়োগ করা যাবে না ।
(৩) কাশ্মীরের আলাদা এবং নিজস্ব সংবিধান থাকবে।
(৪) কাশ্মীরের প্রধানমন্ত্রী 'প্রধানমন্ত্রী' বলেই উল্লেখিত হবেন সর্বত্র, তাঁকে মুখ্যমন্ত্রী ব'লে চিহ্নিত করা যাবে না ।
(৫)কাশ্মীরের নিজস্ব ও পৃথক জাতীয় পতাকা থাকবে, যা ভারত থেকে স্বতন্ত্র ।
(৬) কোনো ভারতীয়কে কাশ্মীরে ঢুকতে হ'লে অনুমতিপত্র বা পারমিট নিতে হবে।...ইত্যাদি
...এই চুক্তিগুলি ছাড়াও পরবর্তী সময়ে সম্মিলিত জাতিপুঞ্জ ৬ই জানুয়ারি ১৯৪৮-এ কাশ্মীর-সমস্যার জন্য যে শর্তগুলি মেনে চলার নির্দেশ দিয়েছিল তা আরও বেশি গুরুত্বপূর্ণ । আমরা পরবর্তী পর্বে এ বিষয়ে আলোচনা করব ।...(চলবে)
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×