somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

কাশ্মীর প্রসঙ্গে--একটি ঐতিহাসিক দলিল (৭ম পর্ব)

০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৬শে অক্টোবর চুক্তির পরদিন ভারতীয় সেনাবাহিনী আকাশপথে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করল । আজাদ-কাশ্মীর, পাকিস্তানের সাহায্য চাইল । ঘোষণা করল—‘আজাদ-কাশ্মীর গঠিত হওয়ার পর পলাতক রাজা হরি সিং-এর কোনো অধিকার নেই অন্য দেশের (ভারতের) সঙ্গে চুক্তি সম্পাদন করার । এই চুক্তি বে-আইনী’। পাকিস্তান কাশ্মীরের সাহায্যার্থে এগিয়ে এল, আফগানিস্তানও সাহায্য করল । কাশ্মীরে সৃষ্টি হ’ল এক অশান্ত পরিবেশ । অনতিবিলম্বে কাশ্মীর সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জে বিষয়টি উত্থাপন করল ভারত, ১৯৪৮-এর ১লা জানুয়ারি । নিরাপত্তা পরিষদের বৈঠক হ’ল ৬ই জানুয়ারি । নেহরু’র দেওয়া প্রস্তাবের ভিত্তিতে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হ’ল :- কাশ্মীরী অধিবাসীরা গণভোটের মাধ্যমে তাঁদের ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিতে পারবেন যে কাশ্মীর স্বাধীন থাকবে অথবা পাকিস্তান বা ভারতের অন্তর্ভুক্ত হবে । এ বিষয়ে কিছু শর্ত ছিল, সেগুলি নিম্নরূপ:-
১) ভারত ও পাকিস্তান পরষ্পর যুদ্ধ থেকে বিরত থাকবে ।
২) যাঁরা জম্মু-কাশ্মীরের অধিবাসী নন্—তাঁরা সেনা হ’ন বা সাধারণ মানুষ হ’ন, তাঁদের জম্মু-কাশ্মীর ছেড়ে চলে যেতে হবে ।
৩) উপজাতি বা পাকিস্তান কর্তৃক কাশ্মীরের দখলীকৃত জায়গা ছেড়ে দিতে হবে, সেখানে স্থানীয় কর্তৃপক্ষ শাসন করতে পারবে ।
৪) জম্মু-কাশ্মীর থেকে ভারত, তার সেনাদল সরিয়ে নেবে । প্রশাসনের সাহায্য’র জন্য নামমাত্র সেনা সেখানে মোতায়েন থাকবে ।
৫) উপজাতি বা পাক দখলীকৃত জায়গায় স্থানীয় কর্তৃপক্ষ শাসন করতে পারছে কিনা, তা’ দেখাশোনার জন্য নিরাপত্তা পরিষদের তৈরি ‘কমিশন’ থাকবে ।
৬) রাষ্ট্রপুঞ্জ’র মহাসচিব কমিশনের সঙ্গে একমত হয়ে একজন প্রশাসক মনোনীত করবেন । প্রশাসক অবাধ ও নিরপেক্ষ ভোট পরিচালনা করবেন ।
৭) গোলমেলে পরিস্থিতির জন্য যাঁরা দেশত্যাগ করেছিলেন তাঁরা ফিরে আসতে পারবেন ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ।
৮) সব রাজনৈতিক বন্দীদের মুক্ত করে দেওয়া হবে ।
এভাবে নিরাপত্তা পরিষদের প্রচেষ্টায় একটা স্থিতাবস্থা ফিরে এল । যুদ্ধবিরতি ঘোষণা করা হ’ল ১৯৪৯-এর ১লা জানুয়ারি ।
উপরিউক্ত ঐতিহাসিক তথ্যানুসারে আমরা খুব সহজে বুঝতে পারি যে কাশ্মীরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা অবশ্যই ছিল । স্বয়ং নেহরু’র আদিনিবাস ছিল কাশ্মীর । সে দেশের মানুষের প্রতি তাঁর সহানুভূতি থাকাই স্বাভাবিক ছিল । তাই তিনি বলপ্রয়োগে কোনো কিছু করার কথা না ভেবে, বিষয়টি সম্মিলিত জাতিপুঞ্জ’র দৃষ্টিতে নিয়ে আসেন, যাতে কাশ্মীর-সমস্যার একটা সুষ্ঠু সমাধানের পথ পাওয়া যায় ।...(চলবে)
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:১৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×