somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

কাশ্মীর প্রসঙ্গে--একটি ঐতিহাসিক দলিল (পর্ব-১১)

০৫ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাশ্মীর প্রসঙ্গে এত বেশি কথা বলার আছে যে আমাদের ভাবতে হয়, কীভাবে বলবো !(?) কারণ আমি কোনও রাজনৈতিক বিশ্লেষক নই, প্রবক্তাও নই । এ কথা শুনে ভাই-বন্ধুরা হয়তো প্রশ্ন তুলবেন—‘ তাহলে, এ বিষয়ে লিখতে গেলাম কেন’? এ প্রশ্ন’র সঠিক উত্তর আমার কাছে নেই । শুধু এটুকুই বলতে পারি—শৈশব থেকে যে ভূ-স্বর্গ কাশ্মীরের কথা শুনে শুনে মনের মধ্যে যে এক স্বপ্নপুরী তৈরি হয়েছিল, তা’ কারণে-অকারণে বিদ্ধস্ত হচ্ছে--- শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা, অসংখ্য সাধারণ মানুষ, অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে, একটি জাতির জনজীবন ও সংস্কৃতি-র সংহার চলছে প্রতিনিয়ত রাজনৈতিক কূট-কৌশলে, এ যেন আমাদের মতো, একটি সভ্য বাঙালি-জাতির কাছে অসহনীয় । আমাদের একদিকে রবীন্দ্রনাথ অন্যদিকে নজরুল, মানবতার জয়গান গেয়ে গেছেন । সেই দেশে জন্মে, আমাদের প্রতিবাদী কন্ঠ কেন থেমে থাকবে? অন্যায়ের প্রতিকার হয়তো আমরা করতে পারব না, তবু সত্যের জয়গান তো গাইতেই হবে । তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা ।
একটি স্বাধীন দেশের রাজার স্বদেশ ও স্বাধিকার প্রতিষ্ঠা তো দূরের কথা, কাশ্মীরের মাটিতে তাঁর শেষ মৃত্যুশয্যাটুকুও তৈরি করা হয়নি । সেই মর্মান্তিক ইতিহাস আজও বিলীন হয়ে যায়নি । (এখানে তা’ আলোচ্য নয়)
কাশ্মীর-স্বাধীনতা রক্ষার এক সংকটময় মুহূর্ত তখন । বক্সী গুলাম মহম্মদ কাশ্মীর স্বায়ত্বশাসনের অধিকারগুলি ছেড়ে দিতে থাকলেন, ভারতের প্রতি আনুগত্য প্রদর্শনের সৌজন্যে । পাকিস্তান এতদিন অনেকটা নীরব দর্শকের ভূমিকায় ছিল । কিন্তু কাশ্মীর দখলের এই রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে এবার তাঁরা এগিয়ে এলেন । পাকিস্তান সম্মিলিত জাতিপুঞ্জ’র নিরাপত্তা পরিষদের শর্তগুলি তুলে ধরলেন ভারতের সামনে । তাই, বাধ্য হয়ে ভারত পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সংক্রান্ত আলোচনায় বসল । সর্বসম্মতিক্রমে, সিদ্ধান্ত গ্রহণ করা হ’ল—নিরাপত্তা পরিষদের নির্দেশ মেনে, উভয় দেশ (ভারত ও পাকিস্তান) কাশ্মীর থেকে সৈন্য সরিয়ে নেবে । তারপর ১৯৫৪-তে কাশ্মীরে গণভোটের প্রস্তুতি নেওয়া হবে , একজন আধিকারিক নিযুক্তির মাধ্যমে ।
তাহলে, এই মুহূর্তে আমরা ভেবে নিতেই পারি যে কাশ্মীর তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটা সুযোগ পাবে জনগণের ভোটাভুটির মাধ্যমে— অর্থাৎ পূর্ব শর্তানুযায়ী, কাশ্মীরী জনগণের ইচ্ছানুসারে, কাশ্মীর সম্পূর্ণ স্বাধীন থাকবে বা ভারত অথবা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, তা’ নির্ধারিত হবে । কিন্তু কাশ্মীরী জনগণের চরম দুর্ভাগ্য যে তা’ হল না । রাজনৈতিক মায়াজালে জড়িয়ে পড়ল, দুঃস্বপ্নের অন্ধকারে । আমাদের এই দেশ কখনও অত্যাচারী দুশ্চরিত্রকে প্রশ্রয় দিতে শেখায়নি । কিন্তু আজ কেন আমরা সেই নীতিশিক্ষা থেকে দূরে স’রে পড়েছি? দু’শো বছরের পরাজয়ের গ্লানি বহন ক’রে, আমরা ক্লান্ত হলেও আমরা বলেছি ‘সত্যমেব জয়তে’। কিন্তু আজ তার প্রতিফলন কি সত্যিই দেখতে পাই ? স্বামী বিবেকানন্দ বলতেন—‘ জন্মেছ যখন, একটা দাগ রেখে যাও’। কিন্তু আমরা এখনও কি বুঝি, সেই দাগটা কী? মানুষের জন্য একটা অক্ষয় কীর্তিই হ’ল সেই ‘দাগ’।...
১৯৫৪ সালে আধিকারিক নিযুক্তির বদলে, ভারত ঘোষণা করল—‘মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সাহায্য করছে পাকিস্তানকে । এইসব অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে । বর্তমান পরিস্থিতিতে ভারত অন্তত ২১ হাজার সৈন্য মোতায়েন রাখবে । এই মুহূর্তে কাশ্মীর থেকে ভারতের সেনা অপসারণ সম্ভব হচ্ছে না’।....(চলবে)
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ রাত ২:৪০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×