somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

কাশ্মীর প্রসঙ্গে--একটি ঐতিহাসিক দলিল (পর্ব-১২)

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর পর দু’দিন অনুপস্থিত থাকার কারণে লেখক-পাঠক ভাই-বন্ধুরা অনেকেই হয়তো মন খারাপ করেছেন । অবশ্যই তাঁদের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার উপায় নেই, আমার অক্ষমতার জন্য ক্ষমাপ্রার্থী । যে বিষয়টি নিয়ে লিখতে বসেছি তা’ যে অনেক বেশি সংবেদনশীল, তা’ আমরা সবাই জানি । ইতিহাসও কারও অজানা নয় । তবুও আমাদের মতো অনেক মানুষের প্রশ্ন—প্রতিনিয়ত রক্ত-স্নাত কাশ্মীরের কি কোনও শান্তিপুর্ণ সমাধানের পথ নেই? উত্তরে বলি—সেই শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতেই তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা । ফিরে আসি ঘটনার মূল স্রোতে ।
কাশ্মীরে ‘গণভোট’-এর শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য, ‘নিরাপত্তা পরিষদ’এর প্রচেষ্টা ছিল । কাশ্মীর থেকে সেনা অপসারণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল ‘নিরাপত্তা পরিষদ’। কিন্তু কাশ্মীর-শান্তি প্রয়াসে, বাধা সৃষ্টি করল ‘রাশিয়া’। পাঠক-ব্ন্ধুরা অবশ্যই প্রশ্ন তুলবেন—রাশিয়া কেন, কীভাবে বাধা সৃষ্টি করল? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে পাঁচটি দেশের মধ্যে ‘রাশিয়া’ও একটি দেশ (অন্যান্য দেশগুলি হ’ল চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ।) এই পাঁচটি দেশের ‘ভেটো’(VETO) প্রয়োগ করার অধিকার দেওয়া হয়েছে । অর্থাৎ নিরাপত্তা পরিষদের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়, এই পাঁচটি দেশের কোনও একটি দেশ আপত্তি জানালে তা’ কার্যকর হবে না । রাশিয়া সেই ‘ভেটো’ প্রয়োগ করার জন্য, কাশ্মীরী জনগণের জীবনে আবার অশান্তির আগুন ছড়িয়ে পড়ে । এখানে ভারত-পাকিস্তানের ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন উঠে আসা অস্বাভাবিক নয় । রাশিয়ার ‘ভেটো’ প্রয়োগে কাশ্মীরে 'গণভোট' রসাতলে যাওয়ায়, ভারতের প্রতিক্রিয়া কী ছিল ? ভারত, এই রাজনৈতিক খেলায় রাশিয়াকে অভিনন্দনসহ কৃতজ্ঞতা জানায় । আর, কাশ্মীরের গণভোটের সপক্ষে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা নিষ্ফল হওয়ায়, করুণাময় ও সর্বশক্তিমানের কাছে আন্তরিক প্রার্থনা জানাল, কাশ্মীরীদের জন্য ! আর তখন থেকেই জেহাদের প্রশ্ন জেগে ওঠে কাশ্মীরীদের মনে । এক্ষেত্রে, প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে, সহযোগিতায় পাকিস্তানের ভূমিকা অনস্বীকার্য । তৈরি হ’ল মুক্তিকামী দল ‘হিজবুল মুজাহিদ্বীন, জামাত-উল-মুজাহিদ্বীন, আল্লাহ টাইগার্স, জম্মু-কাশ্মীর স্টুডেন্ট লিবারেশন ফ্রন্ট, ইকওয়ালুল্ মুসলেমীন প্রভৃতি ।
একটা বিষয় নিয়ে আমরা লেখক-পাঠক বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারি—তা’ হ’ল ‘ভেটো’ প্রয়োগ । রাশিয়া কেন কাশ্মীর গণভোটের বিরুদ্ধে ‘ভেটো’ প্রয়োগ করল?
আমাদের এই উপ-মহাদেশে রাশিয়া একটি শক্তিশালী দেশ । রাশিয়া কখনও চায় না যে আমেরিকার মতো শক্তিশালী দেশ, কাশ্মীর-সমস্যা সমাধানে এগিয়ে আসুক । ‘গণভোট’ হলেই আমেরিকা, কাশ্মীর ও পাকিস্তানের বন্ধুরাষ্ট্র হিসেবে, এই অঞ্চলে প্রভাব বিস্তার করবে । এই আশঙ্কায় রাশিয়া ‘ভেটো’ প্রয়োগ করেছিল । অন্যদিকে ভারত ‘ভেটো’ প্রয়োগে খুশি হয়েছিল, কাশ্মীরের মাটি আঁকড়ে ধ’রে থাকার জন্য । ‘গণভোট’ হলেই তো কাশ্মীর ভারতের হাতছাড়া হয়ে যাবে । তাই ছলে-বলে-কৌশলে ‘গণভোট’ যাতে না হয়, তার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে । আর সেই কাজটা যখন পরম বন্ধুর মতো রাশিয়া করল, ভারত জয়ধ্বণি দিল, বন্ধুদেশ রাশিয়াকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা সবই জানাল । একটি স্বাধীন দেশের শান্তিপ্রিয় মানুষদের জীবন নিয়ে কী ছিনিমিনি খেলা চলছে, ভাবতেও কষ্ট হয় ! প্রতিদিন কাশ্মীরী মা-ভাই-বোনেরা যেভাবে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে, তার বর্ণনা দেওয়া-- আমার মতো অতি সাধারণ লেখকের পক্ষে সম্ভব নয় । আমার প্রিয় পাঠক-বন্ধুরা যদি এবিষয়ে নিরপেক্ষভাবে এগিয়ে আসেন, তাহলে আমাদের লেখনীর পথ, হয়তো একদিন সত্যের আলোয় আলোকিত হবে ! ...(চলবে)
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×