somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

নজরুল জীবনের শেষ অধ্যায় ২

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সীতানাথ রোডের মোড়ের বাড়িতেই থাকতেন কবির বন্ধু কন্ঠশিল্পী নলিনীকান্ত সরকার । সেখানে এসেই আমি আর শিরাজী সাহেব দুজনে দুদিকে চলে গেলাম । সিরাজগঞ্জে নিখিলবঙ্গ যুব সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছিল এই দিনটির দিন- দশেক পরে—১৯৩২ সালের ৫ই এবং ৬ই নভেম্বর । কবির ওখানেই স্থির হয়েছিল তাঁর সাথে কলকাতা থেকে কে কে সিরাজগঞ্জে যাবেন । তাঁদের মধ্যে আমিও একজন ।
যথানির্ধারিত দিনে আমি আমার পার্কসার্কাসের বাসভবন থেকে গাড়ী ছাড়বার মিনিট ১৫ পূর্বে শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছলাম । সাথে সাথে কবিকে নিয়ে শিরাজী সাহেবও হাজির হলেন । তাঁদের সাথে রয়েছেন বন্ধুবর সুরশিল্পী আব্বাসউদ্দীন এবং মোমেনশাহী জেলার জামালপুরের একজন প্রাক্তন মন্ত্রী মরহুম জনাম গিয়াসউদ্দীন সাহেব । তিনি তখন বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন ।
গাড়ী যথাসময় স্টেশন ছেড়ে ছুটে চললো । এই সুদীর্ঘ রাস্তায় কবির অপূর্ব রসালাপের মধ্যে কি করে যে সময় কেটে গেলো, টেরও পেলাম না । একসময় নানান কথার মাঝে কবি বলে উঠলেনঃ পাঁঠা কেটে ভাগ দিন্ – পাঁঠা কেটে ভাগ দিন্ – পাঁঠা কেটে ভাগ দিন্ ! গিয়াসউদ্দীন সাহেব তখন বললেন—বুঝলাম না । আব্বাস সাহেব বললেন—বুঝবেন কি করে ? আমাদের ত আর কবির কান নয়, কাজীদার কানে ট্রেন চলার আওয়াজ এই নাকি শোনায় ! এবার ট্রেন চলার তালে তালে আব্বাস সাহেবও তাঁর সুরেলা কন্ঠে কয়েকবার আওড়ালেন—পাঁঠা কেটে ভাগ দিন্ –পাঁঠা কেটে ভাগ দিন্ ।
যথাসময়ে ট্রেন সিরাজগঞ্জ স্টেশনে এসে পৌছলো । আগে থেকে কয়েক সহস্র জনতা বিশেষ করে ছাত্র এবং যুবক কবিকে সম্বর্ধনা জানাবার জন্য স্টেশনে অপেক্ষা করছিল । গাড়ীর গতি স্টেশনে এসে স্তিমিত হয়ে আসতেই সহস্র কন্ঠের বারকয়েক ‘আল্লাহু-আকবার’, ‘কবি নজরুল ইসলাম জিন্দাবাদ’ ধ্বনিতে চারদিকের আকাশ-বাতাস আলোড়িত করে তুললো । কবি নামলেন । আমরাও সাথে সাথে নেমে পড়লাম । কবিকে মালা পরানো হলো । বয়স্করা করমর্দন করলেন, দুবাহু সম্প্রসারিত করে বুকে টেনে নিলেন । যুবক এবং ছাত্ররা করলো প্রণাম । এ অভূতপূর্ব সম্বর্ধনার দৃশ্য দেখে আমার দু’চোখ বেয়ে আনন্দাশ্রু ঝরে পড়লো ।
মিছিল করে জনতা কবিকে নিয়ে চললো নির্দিষ্ট গন্তব্যস্থানে মুহু-র্মুহুঃ ‘বিদ্রোহী কবি জিন্দাবাদ’ আওয়াজ ধ্বনিত হতে লাগলো, আর সহস্র কন্ঠের সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে আশেপাশের, দূরদুরান্তের আলো-বাতাস সব কিছুকেই উজ্জীবিত করে তুললো । সে দিনে মিছিল-মত্ত বাংলার সিরাজগঞ্জ যেন পারস্য প্রতিভার মহান গৌরবে মহিমান্বিত সেই শিরাজ-নগরে ঐতিহাসিক মর্যাদায় মহীয়ান হয়ে উঠেছিল—তার আশা তার প্রাণের-ভাষা জাতির প্রিয় কবিকে স্বঃস্ফূর্ত প্রাণবন্যায় সেদিন অভিষিক্ত করে ধন্য হয়েছিল । (ক্রমশঃ)

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪৮
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×