মন পুড়ে গেছে সাঁওতালী গন্ধে
স্পর্শরা ব্যাকুল, রন্ধ্রে-রন্ধ্রে,
বাড়ছে শীত, লোমশ দেহ অনুভব হারায়
সংঘর্ষ বেঁধে গেছে সিগন্যালে, তারায়-তারায়,
মূর্তিমান আতঙ্কে দাম বাড়ছে ভদ্রতার
ভর করেছে উধ্বমূখী দাম, মস্তিষ্কে মানবতার,
তাই শিশিরে শিহরণ আসেনা, নেশায় ঘনঘোর
ঘুম-ঘুম চোখ, ক্লান্ত চেতনা, অনুভূতিটাও বিভোর,
তোমাকে আসতে বলেছিলাম, কিন্তু দাম বেড়েছে লগ্নের
শুধু দাম বাড়েনা ভালোবাসার, দাম বাড়ে না মনের, দাম বাড়ে না স্বপ্নের।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




