
বৃষ্টি ভালোবাসেননা এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর । হাসি-খুশি মানুষ আমাদের ভালো লাগে কিন্তু সারাক্ষন হাসতে থাকলে আমরা তাকে পাগল বলি ঠিক তেমনি বৃষ্টি অবশ্যই ভালো লাগে তবে সারাক্ষন নয় । আমার কাছে রাতের বৃষ্টির ব্যাপারটা একটু অন্যরকম সাড়া জাগায়।
ভাবতে ভালো লাগে, রাতের বৃষ্টির শব্দ কানে নূপূরের আওয়াজের মত লাগে, সাথে এক কাপ গরম চা বৃষ্টির আমেজটা অনেক রোমান্টিক
করে তোলে । প্রিয় সঙ্গীর সাথে বসে রাতের বৃষ্টি মজাটাই আলাদা আর যদি রাতের খাবার আয়োজনে খিচুড়ি হয় তাহলেতো জুরিয়ে গেল ।
দিনের বেলার বৃষ্টি এখন শুধু মন খারাপ হয় অথচ একটা সময় ছিলো বৃষ্টি মানেই ভিজতে হবে, বন্ধুদের সাথে কাদা মাখা-মাখি করতে হবে,
ফুটবল খেলা, গাছের ফল চুরি এবং অনেকক্ষন বৃষ্টিতে ভেজার পর মায়ের হাতে মার খাওয়া । এখন আর বৃষ্টিতে ভেজা হয়না, নিজের জমানো কষ্টগুলো এখন আর বৃষ্টির পানিতে চোখের জল হয়ে মেশাই না, তবে কোন এক যায়গায় দারিয়ে বৃষ্টির পানি হাতে নিয়ে ছোট বেলার স্মৃতি রোমন্থন করা হয়।
বৃষ্টিতে ভেজার প্রবল ইচ্ছা থাকলেও বার বার মনে পরে যায়- এই বৃষ্টিতে ভিজবেনা, অসুখ হয়ে যাবে, বড় হয়ে গেছ ছেলেমানুষী গেল না।
আমরা কি আসলেই বড় হয়ে গেছি ??????
ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে সাথে শীতল হাওয়া
আমি ও আমার অনুভুতি পরে আছে অফিসের চার কিনারায়
মানুষ গুলো লুকনোর যায়গা খুজে ব্যস্ত...
বৃষ্টির ফোটায় ...বিরক্ত....ব্যস্ত পরিবেশ
হয়ত শুধু
আমি ও আমার অনুভুতি পরে আছে অফিসের চার কিনারায়
কর্দমাক্ত পথঘাট...দামি শার্ট প্যান্ট সু যাচ্ছে ভিজে
ভুরু কুচকিয়ে বিরক্ত প্রকাশ প্রার্থনার মালিকের কাছে
হয়ত শুধু
আমি ও আমার অনুভুতি পরে আছে অফিসের চার কিনারায়
বাচ্চাদের খেলা দেখে মুগ্ধ হচ্ছে আকাশ
তাইতো ঝরছে বৃষ্টি আরো জোরে
আমিও হাসছি .. হাসছে আমার মন...তবে
হয়ত শুধু
আমি ও আমার অনুভুতি পরে আছে অফিসের চার কিনারায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

