একটা দোকান দেব। বুদ্ধির দোকান (আমার আবার অনেক বুদ্ধিতো, কিছু বেঁচে দেব! ) দোকানের নাম হবে “দি নিউ বুদ্ধি হাউজ”! সাইন বোর্ডে লেখা থাকবে “এখানে পাইকারি ও খুচরা বুদ্ধি বিক্রয় করা হয়!” আর দোকানের ভেতরে খুব কিউট করে গোট্টাগোট্টা অক্ষরে লেখা থাকবে “বাকি চাহিয়া লজ্জা দেবেন না”!!
দোকানের বিজ্ঞাপন হিসাবে আজকে একটা ফ্রি বুদ্ধিঃ
সমস্যাঃ সকাল বেলা অফিস আসছেন। প্রচন্ড বৃষ্টিতে জুতা মোজা ভিজে জবজব করছে। জুতা পরে থাকতে হবে। খুলতে পারছেন না। ওদিকে আবার পানিতে পা ভেজা থাকায় ঠান্ডা লাগছে, শরীর খারাপ হতে পারে। কি করবেন?
সমাধানঃ ছোট ছোট ২ টা পলিথিনের ব্যাগ জোগাড় করেন (তরকারির দোকান থেকে ১০ টাকার কাচা মরিচ কিনলে যে সাইজের ব্যাগ দেয় সেই সাইজ!) । আশপাশের ছোট খাট দোকানে পাবেন। প্রথমে ২ পায়ে পলিথিন পরে নেন। তারপর মোজা পরেন, তারপর জুতা। পা ভেজা থাকবে না, ঠান্ডাও কম লাগবে।
সতর্কতাঃ পা একটু পিচ্ছিল হবে। সুতরাং সাবধানে হাটতে হবে। আর এইভাবে কোন অবস্থাতেই রাস্তায় বের হবেন না। দূর্ঘটনা ঘটতে পারে।
বুদ্ধির দোকানে স্বাগতম!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



