somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুপার সপে কেনাকাটায় সতর্ক হই

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা তে সুপার সপগুলোয় কেনাকাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পন্যের মান ভাল, দামাদামীর ঝামেলা নেই, ভালো পরিবেশে কেনাকাটা করার জন্য অনেকেই এখন আমরা সুপার সপ গুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আমরা যারা সুপার সপগুলোতে কেনা কাটা করি তারা কি কখনো রিসিপ্ট/ ইনভয়েস গুলো চেক করি? সম্ভবত করি না। অন্তত আমি করতাম না।

আমি একটি অভিজাত সুপার সপ থেকে নিয়মিত কেনা কাটা করি। সপ্তাহ তিনেক আগের ঘটনা। নতুন স্বাদের চায়ের টি-ব্যাগ প্যাক দেখে দামটা দেখলাম। রিজনেবল মনে হওয়ায় অন্যান্য পন্যের সাথে ঝুড়িতে রাখলাম। বাসায় ফিরে পকেট থেকে রিসিপ্ট টি ফেলে দেয়ার সময় ‘মেম্বার শীপ পয়েন্ট’ দেখার জন্য চোখ বুলাতে গিয়ে চোখে বাধলো চায়ের দাম প্যাকেটের গায়ে লেখা দামের তুলনায় ২০ টাকা বেশি রাখা হয়েছে, বাকি গুলো দেখলাম দাম ঠিক আছে। সুতরাং ভুল হতেই পারে ভেবে বাদ দিলাম। পরের সপ্তাহের বাজারের পর রিসিপ্ট টি খেয়াল করে দেখলাম এবং একটি পন্যে প্যাকেটের গায়ে লেখা দামের তুলনায় ১৮ টাকা বেশি লেখা হয়েছে দেখলাম।

পরপর দুইবার ভুল হওয়াটা ঠিক স্বাভাবিক না, তবু মেনে নিলাম। ৩য় দিনের রিসিপ্টে একটা পন্য ৫ কেজি কেনার পর ১০ কেজির বিল করা হয়েছে দেখে আমাকে কাউন্টারে যেতেই হলো। কাউন্টার থেকে অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করা হলো এবং সমাধান হিসাবে আমাকে টাকা ফেরত না দিয়ে বাকি ৫ কেজি পন্য ধরিয়ে দেয়া হলো! ‘স্যার, এটি রেকর্ড হয়ে গেছে। এখন টাকা ফেরত দেয়াটা খুব ঝামেলা হয়ে যাবে!” মেনে নিলাম। এরপর আর সেখানে কেনাকাটা করতে যাওয়া হয়নি।

প্রতিবারের ভুলটা হচ্ছে অনেক গুলো আইটেমের ভেতর শেষের দিকের একটায়। পরপর তিন সপ্তাহে একই ব্যাক্তির রিসিপ্টে ভুল হওয়া কতটা অনিচ্ছাকৃত সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে।

এই লেখাটা পড়ার পর আরেকজন জানালেন তার অভিজ্ঞতা। তিনি ৮০০ টাকা দামের একটা টেডি কেনার পর বাড়িতে ফিরে দেখেন ইনভয়েস করা হয়েছে ১১৫০ টাকা। একবার তিনি একটি পন্য ব্যাগে পাননি কিন্তু ইনভয়েসে ছিল। পন্যের সাথে কোন ফ্রি বা গিফট থাকলে সেগুলোও পাওয়া যায় না এই অভিযোগ পুরানো।

অধিকাংশ ব্যবসায়ীই ভালো। তবে বেশ কিছু ব্যবসায়ী এখনো ব্যবসা এবং চুরি, এই দুটো জিনিসের ভেতর পার্থক্য করতে পারেনা। একদিন তারা নিশ্চই এই পার্থক্য টা করে ফেলবে। আমরা যদি সচেতন হই সেই দিন টি খুব তাড়াতাড়ি চলে আসবে নিশ্চিত। তার আগ পর্যন্ত নিজেদের পকেটের ব্যাপারে নিজেরা সচেতন হই।



নোটঃ এই লেখাটির উদ্দেশ্য কোন ভাবেই কোন ব্যবসার ক্ষতি করা নয়। ক্রেতা হিসাবে নিজেদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভালো ও খারাপ ব্যবসায়ীদের চিহ্নিত করতে পারাটা নিজের এবং অন্যের জন্যও জরুরী।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৩
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×