তোদের সাথে একটি বছর
এস এইচ রানা (Ranakobi)
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
একটি বছর গেল চলে
তোদের হাতটি ধরে
জীবন নামের রেলগাড়িটা
চলছে হেলে দুলে।
গত বছর এই দিনেতে
প্রথম এলাম যখন
বন্ধু বান্ধব কেউ ছিলনা
একা ছিলাম তখন।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আজো আমি মনে করি
প্রথম দিনের কথা
কেমনে বল? ভুলিব আমি
সেই দিনের কথা।
ক্লাস শুরু হলো যেদিন
সূচনা হল আমার সেদিন
তোদের সাথে কথা
রেলগাড়িটা হল শুরু
বুকটা করেছিল দুরু-দুরু
অচেনা মুখ চেনা হলো
বন্ধু হলো সবাই।
★★★★★★★★★★★★★
প্রথম কথা জাবিদের সাথে
গ্রুপে এড দিল আমাকে
আমি ছিলাম অনেক পাজি
মুখটা আমার একটু হাজি
তাইতো অচেনা মুখে
বন্ধু হলাম বন্ধু বেসে
সেদিন থেকেই চলছে গাড়ি
দিয়ে দিল বছর পারি
তোদের যাত্রী করে
চলছে হেলে দুলে।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
রাগ অভিমান কিংবা ব্যথা
কারো প্রতি কড়া কথা
দিয়ে যাচ্ছি বন্ধু তোদের
যখন পাচ্ছি ফাকা।
মাফ করে দিস বন্ধু তোরা
কত ফাজলামির ছিলাম গোড়া
তবুও কিছু বলিস নাই মোরে
চলছি আজো হেলে দুলে
চলতে দিস এমনি করে
চিরদিন তোদের ভিরে
বলিস না কথা, দিস না ব্যথা
চলিস তোরা আমার সাথে
একটু হেলে দুলে।
থাকবো যতদিন এই পৃথিবীতে
যাব না তোদের ভুলে।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
বন্ধুরা, আজ আমার একটি বছর পুরণ হলো তোদের মাঝে। তোদের সবাইকে অনেক ভালবাসি। সাথে তাকেও.......
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



