ব্যস্ত শহরের ব্যস্ত জনপদে
জীবন যেখানে ব্যস্ত তার আহার কুড়াতে
সেখানে তোমার পাশাপাশি হাঁটতে হাঁটতে
হঠাৎ যদি কেউ থমকে দাঁড়ায়
একটু আড়াল করে দাঁড়ায় জীবনের অন্য পথে
অন্ধকারের পাখির মতো।
তোমরা তাকে কোন নামে ডাকবে
পতিতা, বেশ্যা না আরো অন্য কিছু।
যে নামেই ডাকো-
সে আমার চোখে স্ট্রীট গার্ল
জীবন যুদ্ধের বিরঙ্গনা।
তোমরা যারা স্বীকৃত, প্রতিষ্ঠিত মিডিয়াতে
দেহ দেখিয়ে, চোখ, কোমড় আর
অন্য কিছু নাচিয়েও সভ্য,
কন্টকাবৃত জীবনমঞ্চে মুখ থুবড়ে পড়া
এই বিরঙ্গনারা তবে সব্যসাচী।
== ০৯-০৬-২০০ ==

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


