ভালবাসা ?
কে না চায় ভালবাসা
কার না মন চায় সোহাগ ভরা রাত্রী।
সারাদিন প্রতাপের সাথে তাপ বিলায় যে সূর্য
সন্ধ্যার লাল চাদর গায়ে জড়ায়ে
সেও ঘুমাতে যায় রাতের কোলে।
সারা রাত চাঁদের সোহাগ নিয়ে
লজ্জা রাঙ্গা সূর্য সকালে উঠে তাপ বিলাতে।
আমি বসে থাকি
অপেক্ষায় বসে থাকি ভালবাসার।
পাতা চুয়ানো বৃষ্টির ফোটার মতো
তোমার শেষ ভালবাসার,
যেখানে ভালবাসাই ভালবাসার আশ্রয়
== ২৯-০৬-২০০৯ ==
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


