প্রগতিশীল ছাত্র জোট বগুড়া জেলা শাখার উদ্দ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধা ৭:০০ টায় জয়পুরহাট প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শেষে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি সাদেক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক উত্তম কুমার, সহ-সম্পাদক শিশির মোস্তাফিজ, ছাত্র ফ্রন্ট নেতা কিবরিয়া হোসেন, সমীর দাস, শ্যামল কুমার বর্মণ, রাধা রানী বর্মণ, আনোয়ারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হল দখল-সিট দখল-ভর্তি বানিজ্যসহ অভ্যান্তরীন দন্দ্বের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে সাধারণ ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। শুধু ছাত্রলীগ নয় ছাত্রদল- ছাত্রশিবির এর সঙ্গে যুক্ত। বক্তারা আরও বলেন ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্রশিবির ছাত্র অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত না থেকে বরং ছাত্র অধিকার হরনের চেষ্ঠায় সর্বদা লিপ্ত। এর উদাহরন গত ১১ জুন জয়পুরহাট সরকারি কলেজে ফি বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ এর ব্যানারে যখন মিছিল চলছিল তখন কলেজ প্রশাসনের পরোক্ষ ভূমিকায় ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্রশিবির যৌথভাবে হামলা করে ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নসহ সাধারণ ছাত্র-ছাত্রী প্রায় ২০ জনকে গুরুতর আহত করে। এর প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট কেন্দ্রীয় ভাবে সারাদেশে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল যখন পূর্ব নির্ধারিত স্থানে সমাবেশ করতে যায় তখন সরকারের পেটোয়া বাহিনী পুলিশ বেধরক হামলা করে ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদুল হক সুমন, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, জেলা বাসদ সমন্বয়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিসহ প্রায় ২০ জনকে গুরুতর আহত করে। বক্তারা গণতান্ত্রিক আন্দোলন সমাবেশে ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা জানান সেই সাথে অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



