somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

দন্ত দম্পতি ও সতীদাহ প্রথা

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাসের পাতায় ও লোকমুখে অমানবিক সতীদাহ প্রথার কথা জেনে আমরা বিষ্মিত হয়েছি যে, কীভাবে এই জঘন্য লোকাচার সামাজিক সভ্যতায় জায়গা করে নিতে পারে! এ প্রথার সারকথা হলো, স্বামী মারা গেলে স্ত্রীকেও স্বামীর চিতায় জীবন্ত দাহ করা হবে। ভারতীয় উপমহাদেশের কোন কোন অনুন্নত প্রত্যন্ত অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখনো নাকি এ প্রথার প্রচলন রয়েছে বলে শোনা যায়।

আমার মুখ গহ্বরের ৩২টি দাঁতের সম্মিলিত সংসারে সতীদাহ প্রথা বাস্তবায়িত হতে যাচ্ছে খুব শীঘ্রই। ৯ বছর পূর্বে ২০০৬ সালের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার সময় উপরের পাশাপাশি দুটি দাঁত বিসর্জন দিতে হয়েছিল। বর্তমানে আরো একটি দন্ত দম্পতি (নিচের ডান পাশের ৭ ও ৮ নং দাঁত) দুনিয়া থেকে বিদায়ের কবলে পড়েছে। ৭নং দাঁতটির মাঝখানে কিছুটা ভেঙ্গে সেটি অক্ষম হওয়ার প্রেক্ষাপটে বিজ্ঞ ডেন্টিস্ট বলছেন যে, সেটি ফেলে দেয়ার পাশাপাশি ৮নং(দিব্যি সুস্থ ও সক্ষম) দাঁতটিও ফেলে দিতে হবে। ওরা নাকি এক জোড়, জোড়বিহীন দাঁতটি নাকি পরে ভীষণ ভোগান্তি উপহার দিতে পারে।

৩ বছর পূর্বে আমার গৃহিণীর ঠিক একই অবস্থা হয়েছিল। নিচের একটি দাঁত কর্মক্ষমতা হারিয়ে যন্ত্রণার কারণে পরিণত হলে ডেন্টিস্ট সেটিকে ফেলে দেয়রার পরামর্শ দেন। দাঁতটিকে ফেলে দিতে গৃহিণীর মন সায় দিচ্ছিল না। তদুপরি ৫৭ কেজি ওজন এবং ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার ছোট-খাট ডাক্তারের ওপর তার আস্থার কিছুটা কমতি পরিলক্ষিত হলো। তার ধারণা জন্মাল, বড়সড় কোন খ্যাতনামা ডেন্টিস্ট দেখালে দাঁতটিকে হয়ত বাঁচানো যেতে পারে। বুদ্ধিমতী স্ত্রী আমার অগোচরে তার দায়িত্বশীল পিতার সহায়তায় দেশের খ্যাতনামা ডেন্টিস্ট প্রফেসর ডাঃ অরূপ রতন চৌধুরীর সিরিয়াল নিলেন। ডাক্তার মহাশয় প্রেসক্রিপশনে লিখিত ১০টিরও অধিক টেস্ট সম্পন্ন সাপেক্ষে ১দিনের মধ্যেই দাঁতটি ফেলে দেয়ার নির্দেশ দেন। অবশেষে গৃহিণীর সম্বিৎ ফিরে এলো। সপ্তাহ খানেকের মধ্যে পূর্বের ডাক্তারের হাতে দাঁতটি ফেলে দেয়া হলো। কিন্তু গোল বাঁধল অন্যত্র- ডাক্তার সাফ জানিয়ে দিলেন এই বরাবর উপরের দাঁতটিও সত্বর ফেলে দিতে হবে। অন্যথায় সঙ্গীহারা উপরের দাতটি নাকি ভবিষ্যৎ কষ্টের কারণ হতে পারে।

৩ বছর পর ডেন্টিস্টের সেই পরামর্শ গুরুত্ব পাচ্ছে। আমার স্ত্রী বলছে যে, বেশ কিছুদিন ধরে সে উপরের কথিত দাঁতটি নিয়ে সমস্যা ভোগ করছে। আমার বর্তমানের উপরে বর্ণিত দন্ত দম্পতি বিসর্জনের প্রক্রিয়া শুরু হয়েছে। দাঁতের আশপাশের তার শাসন এরিয়া অবশ করতে গিয়ে ডাক্তারকে পড়তে হয়েছিল আজব পরিস্থিতিতে সে মজার কথা আরেকদিন বলার আশা রাখি। আমার দন্তদ্বয়ের বিসর্জন সম্পন্ন হলেই নাকি গৃহিণী তার বিধবা দাঁতটিকে বিদায় জানাবেন।

সতীদাহ প্রথা যতই অপছন্দ করিনা কেন দেখা যাচ্ছে সেই ব্যবস্থার অনুপ্রথার কাছে নিরবে আমাদের হার মানতে হচ্ছে।

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×