সম্প্রদায় আর মানবতা কোনটাকে আমি আমার পরিচয় বলে মানবো? প্রশ্নটি করেছিলাম আমার আব্বাকে। তিনি বললেন- আমি মানুষ, আমি মুসলিম,আমি বাঙালি, আমি বাংলাদেশি,আমি ইত্যাদি ইত্যাদি। আমি মেনে নিয়েছি। আমি জানি - আমি হিন্দু নই, আমি বৌদ্ধ নই, আমি নই ভারতীয়। আমি বাংলাদেশী। কিন্তু আমার আদর্শ যখন বঙ্গবন্ধু, গান্ধী, জিন্নাহ, হাসিনা, জিয়া, কিংবা আলী, ওমর, ওসমান কিংবা রবি ঠাকুর, নজরুল, প্রমথ চৌধুরী কিংবা আব্বা; আমি কোন দিকটাকে প্রধান ভাববো? আমি আদর্শহীন? আমি হিন্দুত্বে বিশ্বাস করি না। আমি বোনকে, মাকে লক্ষী বলে ডাকি। আমি দৃষ্টান্ত দিই বংশীধারীর, অর্ফিয়াসতো মাথায়ই আসে না। আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমি মুজিব সেনা, আমি আল্লাহ আকবার বলে শ্লোগান দিই। আমি জানিনা -আমি কোনটায় বিশ্বাস করি,কোনটা মানি। আমি জানি -আমার জাত আমার, আমার জাতের বাইরে সবাই শত্রু, তাকে দমন করতে হবে। কিন্তু আমার পবিত্র মন, বই, গ্রন্থ কী বলে? আমি মুসলিম? সত্য,। আমি হিন্দুত্ব পরোয়া করি না? মিথ্যা। এ দেশের ইতিহাস আমি এড়িয়ে যেতে পারি না। প্রাচীন, মধ্য, আধুনিক -যাই বলি এখানে মুসলিম আর হিন্দু ভাই ভাই। পাশের বাড়ির কাকুটি আমার বাপের ভাই, তার ছেলে আমার সহপাঠী, অথচ সে মুসলিম, আমি হিন্দু,। আমি ঐ পাড়ার সীতাকে পছন্দ করি। সে আমার বোনের বান্ধবী। সে হিন্দু, আমি মুসলমান। তাই আমি মূলে কিন্তু অসাম্প্রদায়িক।অথচ আমার ঔপনিবেশিক মন আমাকে সাম্প্রদায়িক করে রেখেছে। আমি বন্দি, শেকলে নয়--মনে।আমি তাই সাম্প্রদায়িক।
আমি সাম্প্রদায়িক কি না?
একান্ত ভাবনা
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন
সম্ভাবনার বন্দি

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।