somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্য ধমের হলেই কি তাদের উপর অত্যাচার জায়েজ হয়ে যাবে ?

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুঝলাম যে উনারা হিন্দু/ সনাতন ধর্মী । অন্য ধমের হলেই কি তাদের উপর অত্যাচার জায়েজ হয়ে যাবে ? তবে আপনাদের এই অযৌক্তিক লজিক যদি পৃথিবীময় সব দেশে প্রয়োগ করা হয় তবে কি মুসলমানরা পারবে নিজেদের রক্ষা করতে ? কোথায় থেকে আপনাদের এইসব আবেগ সৃষ্টি হয় ?

ইসলাম নিয়ে খুব আবেগপ্রবন আমরা, বুকে হাত দিয়ে একবার নিজেকে প্রশ্নকরুন তো ইসলাম এর কয়টা নিয়ম নিজের ব্যক্তি জিবনে প্রয়োগ করতে পেরেছেন ? দিনে নামাজ কি পাচ বার মসজিদে গিয়ে জামাতে পরতে পারি? গত কুরবানির সময় গোস্ত কি ঠিকমত বন্টন করেতে পেরেছেন, অল্প কিছুদিন আগেও কি জমিয়ে রাখা গোস্ত ডিপ ফ্রিজ খুলে মাঝে মাঝে রান্না করেননি । ইসলামের কোন বিশেষ স্থান/প্রতিককে কেউ অপমান করলে আমার বুকে যদি জ্বালা না ধরায় তবে আমি কিসের মুসলমান।

আমারও কষ্ট হয় যখন কোন কুলঙ্গার আমার ইসলাম নিয়ে হাবিজাবি পোষ্ট করে। তাই বলে কি নিরিহদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে হবে? বলুন তো কোন হাদিস/কোরানে পেয়েছেন এসব আইন-কানুন আমরাও একটু শিখে নেই। মোহাম্মদ (সাঃ) যখন ইসলামের পতাকা প্রায় সারা আরবে ছড়িয়ে দিয়েছিলেন তখনও বেশকিছু গোত্র ইসলাম গ্রহন করে নি। তাই বলে কি সাহাবিরা তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছিল? হযরত মোহাম্মদ (সাঃ) জিবিত অবস্থায় তার উপর কতই না অত্যাচার হয়েছে, মক্কার কাফেররা উনাকে গালাগাল করত, পাগল বলে সম্মোধন করত, উনি যদি তাদের উপর প্রতিশোধ নিতেন তবে উনার এক ইশারায় জান কোরবান করার মত শতশত সাহাবি তখনও জিবিত ছিলেন। কই উনারাতো কখনো এমনটা করেননি। আপনি কি উনাদের থেকে বেশি ইসলাম সম্পকে ভালবাসা রাখেন।

ইসলামে উনারাও যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে সেটা ছিল রাজনৈতিক, আত্মরক্ষামুলক, এবং কোন গোত্র যখন প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করত তখন তাদেরকে প্রতিরোধ করার জন্য জিহাদ করতেন। বুঝলাম যে, কেউ একজন ইসলামের অবমাননাকর কিছু পোষ্ট করেছে তবে তাকে ধরে পুলিশে দেন। গনতান্ত্রিক অধিকার হিসেবে মিছিল, মিটিং, সমাবেশ করে সরকারের কাছে এর উপযোক্ত বিচার চাইতে পারেন। তাই বলে কোনখানের কোন যদু/মধু ফেইসবুকে কি পোষ্ট করল আর অমনি আপনারা নিরিহ কিছু মানুষের ঘর-বাড়ি জ্বালিয়ে দিবেন। কেন ভাই এত আবেগ কেন? আমরাও মুসলমান হিসেবে কাবা ঘরকে শ্রদ্ধা করি তবে সেটা যেন অন্য কারো ক্ষতির কারন হয়ে না দাড়ায় সেটাও মাথায় রাখা উচিত।

যেই মানুষটা আজকে ফেইসবুক কি সেটাই জানে না, একবেলা পান্তা জোগার করতে হিমশিম খায় আপনাদের এইসব অতি আবেগি কিছু মানুষের জন্য তারা সারা জিবনভর ইসলামের বিরুদ্ধে একটা বিরুপ মনোভাব নিয়ে বেচে থাকবে। তারপর আপনি তাদের বংশধরদের কাছে যতই বলেন ইসলাম শান্তির ধর্ম তারা কি আপনাকে বিশ্বাস করবে? আপনি তাদের জায়গাতে থাকলে কি করতেন? অন্যের মতামতের ফটোকপি হওয়ার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেননি। আপনাকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা করার জন্য একটা দামী ব্রেন দিয়েছেন। সুতরাং হুজুগে কিছু করার আগে নিজেকে প্রশ্ন করুন তারপর সিদ্ধান্ত নিন।

** এটা যদি নিতান্তই রাজনৈতিক ফায়দা লুটার জন্য কোন বিশেষ রাজনৈতিক দল কতৃক হয়ে থাকে তবে আমার অবাক হওয়ার কিছুই নেই। কারন আমার দেশের রাজনীতিতে এমন কিছু যে অসম্ভব নয় সেটা বুঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হওয়ার দরকার হয় না।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×