somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিবনে প্রথমবার বুঝেছিলাম যে, সব কৌতুহল মেটানোর চেষ্টা করা উচিত নয়।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক অফিস কলিগ বেশকিছু দিন যাবৎ তার এক মামাতো বোনের জন্য আমাকে পছন্দ করে রেখেছে। সে প্রায়ই আমাকে বলে আমি যেন একদিন তার মামাতো বোনটাকে দেখতে যাই। আমি যদিও এখন বিয়ে শাদি নিয়ে মোটেও ভাবছি না, তবুও কেউ যদি কোন মেয়েকে দেখাবে বলে অফার করে হার্টের গতি কেমন জানি বেড়ে যায়। আমি উপরে উপরে ইগনোর করলে ঐ মেয়েটাকে একবার দেখার জন্য ভিতরে ভিতরে ঠিকই একটা কৌতুহল কাজ করছিল। তবুও, কলিগকে ব্যস্ততার অজুহাতে প্রায় ৬ মাস ধরে যাব যাব বলে অপেক্ষায় রাখছি।
একদিন সে বলল, ভাই মামাতো বোনকে দেখতে সামনের সপ্তাহে পাত্রপক্ষ আসার কথা। আপনাকে অনেকটাই কাছে থেকে চিনি এবং ভাল জানি তাই বলছিলাম আজকে সন্ধায় যদি আমার সাথে আসতেন তবে ভাল হইতো। আপনার ভাবিকে সব বলে রেখেছি, সে সবকিছু ম্যানেজ করবে আপনি কোন টেনশন করবেন না।
আমি ভাবলাম, এত করে যেহেতু বলছে আর আমারও কৌতুহল মেটানোর শেষ সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। অফিস শেষে কলিগ নিয়ে গেল উনার বাসায়। আমার যদিও এই বাসায় আগে দুই /এক বার আসা হয়েছিল, কিন্তুু এবার কেন জানি কিছুটা ভয়, কিছুটা কৌতুহল মিশ্রিত অনুভুতি হচ্ছিল।

আমি ড্রয়িং রুমে চুপচাপ বসে আছি যেন মহাশুন্যের সমস্ত নিরবতা আমাকে আচ্ছাদিত করে রেখেছে। পাশেই কলিগ, তার মা, বড় বোন সবাই বসে আমাকে দেখছে। সামনের বা'পাশের একটা চেয়ারে পাত্রি বসে আছে অনেকটা লাজুক ভঙ্গিতে। আমি পুরো ১ ঘন্টার মধ্যে একবারই তার দিকে তাকিয়েছিলাম। আমাকে অনুরোধ করা হল, যদি আমাদের কোন ব্যক্তিগত কথা থাকে তবে যেন আমরা পাশের রুমে গিয়ে আলোচনা করি। আমি রিতিমত থতমত হয়ে বললাম যে, কি যে বলেন, ব্যক্তিগত কথা আর কি? আমরা সবাই তো এখানেই কথা বলছি। অনেক কথার ফাকে কেউ একজন হঠাৎ প্রশ্ন করলো, পাত্রি পছন্দ হয়েছে কিনা? একদম সরাসরি এমন প্রশ্নের উত্তর কেমন করে দিতে হয় আমি জানি না। আমিতো শুধু কৌতুহল মেটাতে গিয়েছিলাম। কিন্তুু অল্প সময়েই বুঝলাম যে, আমাকে ঘিরে তাদেরই বেশি কৌতুহল কাজ করছে। একাধিকবার একই প্রশ্ন, "মেয়ে পছন্দ হয়েছে কিনা"? আমি অনেকটা বিষন্ন হয়ে ভাবছি এই প্রশ্নটার কি কোন উত্তর হতে পারে?
যদি বলি হয়েছে তবে, কোরবানি নিশ্চিত! যদি বলি হয়নি এটা চরম পযার্য়ের অভদ্রতা হবে। আমি অামার কলিগের কানে কানে অভিবাকদের সাথে আলোচনা করে পরে জানাবো বলে সেই যাত্রায় বেচেঁ ফিরি।

জিবনে প্রথমবার বুঝেছিলাম যে, সব কৌতুহল মেটানোর চেষ্টা করা উচিত নয়।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৪
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×