রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বংশ বা পরিবারের ঐতিহ্য সুদুর প্রাচীন। আমরা সেন বংশের পাল বংশের এমনকি মোগলদের রাজ্য পরিচালনাও ইতিহাসে পেয়েছি। সম্প্রিত বাংলাদেশেও একটি বংশের রাজ্য পরিচালনা হয়ে গেল ।
হ্যা প্রিয় ব্লগারবৃন্দ আমি বিগত তত্বাবধায়ক সরকার অর্থাৎ উদ্দিন সরকারের কথাই বলছি। লক্ষ্য করুন পালদের, সেনদের এবং মোগলদের মত উদ্দিনরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করল:
১) ইয়াজ উদ্দিন -------- রাষ্ট্রপতি ---------- রাষ্ট্র প্রধান
২ ) ফখরুউদ্দিন --------- প্রধান উপদেষ্টা ---- সরকার প্রধান
৩) জমির উদ্দিন--------- স্পিকার ------------ সংসদীয় প্রধান
৪) সালেহ উদ্দিন-------- গভর্নর -------------- বাংলাদেশ প্রধান
৫) মইন উদ্দিন --------- সেনা প্রধান -------- সেনা প্রধান
৬) সালাহ উদ্দিন ------ এটর্নী জেনারেল --- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা
রাষ্ট্রর আর কোন গুরত্বপূর্ন পদ কি ছিল, যেখানে উদ্দিনরা ছিলেন না।
বি:দ্র: আমার নিজের সার্টিফিকেট নামের সাথে একটি উদ্দিন আছে । তাই প্রথম দিকে দুঃখ পেতাম আমাদের উদ্দিন যুগেও যেহেতু আমার কিছু হচ্ছে না তবে অন্যদের সময় কি হবে ? এটা কি দূর্ভাগ্য না সৌভাগ্য বুঝতে পারছি না । আপনারা কি মনে করেন।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


