দেলোয়ারের সব হারিয়ে গেছে: জাতীয় সংসদ ভবন থেকে বিএনপির সাবেক চিফ হুইপ খান্দোকার দেলোয়ার হোসেন বাসভবনের জন্য নেওয়া চারটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, রঙিন টিভি, দুটি ফ্রিজ, ফটোকপিয়ার, দুটি কম্পিউটার, লেজার প্রিন্টার, রুম হিটার, বিভিন্ন ধরনের চেয়ার-টেবিল, নামাজের চেয়ার-টেবিল, বাসার আসবাবসহ ২৮ ধরনের সামগ্রীর পাওয়া সবই হারিয়ে গেছে৷ অষ্টম সংসদ শেষ হওয়ার পর ২০০৬ সালের ১৬ নভেম্বর সংসদ সচিবালয়ের কমন শাখা থেকে এই মালামাল ফেরত চেয়ে চিঠি দেওয়া হলে জবাবে দেলোয়ার হোসেন এ তথ্য জানান৷
চিঠিতে বিএনপির মহাসচিব লিখেছেন, তালিকায় বর্ণিত মালামাল নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কারণে ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না৷ কথিত মালামাল ফেরত দেওয়ার দায় হতে আমাকে অব্যহতি দেওয়া হোক৷ চিঠিতে তিনি আরও বলেন, এসবের অধিকাংশ মালামাল হারিয়ে গেলেও নামাজ পড়ার চেয়ার-টেবিল, মাইক্রোওভেনসহ চারটি সামগ্রী তাঁর কাছে রয়েছে৷ এগুলো ফেরত নিতে তারা পারে৷ চিঠির সাথে "এসব বক্তব্য সত্য " বলে তিনি একটি হলফনামাও দেন৷ এ পসঙ্গে ওই সময়ের দায়িত্বপ্রাপ্ত স্পিকার জমির উদ্দিন সরকার লিখেছেন, চিফ হুইপের এফিডেভিটে দেওয়া বক্তব্য বিশ্বাস করে তাঁর সকল পাওনা থেকে তাঁকে মুক্ত করা হলো৷ তবে চিফ হইপের বক্তব্য সত্য না হলে আইন তার নিজস্ব গতিতে চলিবে৷
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


