গত সন্ধ্যায় গিয়েছিলাম এলাকার এক বিখ্যাত হুজুরের দরবারে।আমার মত অনেকেই এসেছে। কারও মেয়ের বিয়ে আটকে আছে ত কারও ছেলের চাকুরি। কারও মা অসুস্ত ত কারও বউ এর ডেলিভারি।সবার একটাই চাওয়া হুজুর একটু দোয়া করবেন। আর তাতে সবার মুস্কিল আহসান হবে।
আমার বিশেষ কিছু চাইবার নেই। কারন হুজুরের হাদিয়া দেওয়ার মত পয়সা আমার পকেটে নেই।মুখখানা তাই ফেটে চৌচির হয়ে যাওয়া ডিমের মত করে, দরবার হলের এক কর্নারে আশ্রয় নিয়েছি।
সময় হাতের ফাক গলে দ্রুত বেড়িয়ে যাচ্ছে,অধীর আগ্রহ নিয়ে বসে আছি যদি হুজুরের কৃপা দৃষ্টি আমার উপর পরে।
স্লামুওল্লাইকুম
--কি নাম?
জী আশিকুর রহমান।
--মনে বর অশান্তি,প্রায় পাঁচ মাস চাকুরি নেই, ব্যাবসায় করতে গিয়ে অনেক টাকা আটকে আছে।এখন প্রায় পথে বসার মত অবস্থা।
কোন কাজেই বরকত নেই, যা করতে যাই তাতেই ঝামেলা সৃষ্টি হয়। আটকে যায়। বলতে গেলে প্রায় সব কাজেই ব্যর্থ।
আমি হা করে হুজুরের কথা শুনছি! আসার আগে শুনেছিলাম হুজুর খুব কামিল ব্যাক্তি। যা বলেন তাই ফলে যায়। এখন প্রমান পেলাম।
হুজুর বলে চলেছেন......
--এত সবের পিছনে কি কারন জান?
জী না! আমি মূর্খ মানুষ।
--তুমি ভাই কারও মনে কষ্ট দিয়েছ।
আমি? আমার সজ্ঞানে মনে পরে না। আমি খুব কম লোকের সাথে মিশি। আমার মনে পরে না এমন কোন ঘটনা, যা ফলে কেউ কষ্ট পেতে পারে।
হুজুর ত অন্তরজামি আপনি বলে দিন।
এর পরের ইতিহাস তা আর নাই বা লিখলাম।হুজুর সাহেব যার নাম আমার কাছে বলেছিল, তার নাম শুনে আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম।
কারন তার সাথে আমার আর কোন দিন দেখা হবে না, কথা হবে না।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



