somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম ফকির
ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

4 Skills হেত্বাভাস

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইংরেজি ভাষা শিক্ষাব্যবস্থায় বর্তমানে আলোচিত হেত্বাভাসগুলোর মধ্য অন্যতম হলো-4 Skills। এই 4 Skills হলো- Listening, Speaking, Reading and Writing। ইংরেজি শিক্ষায় এই 4 Skills হেত্বাভাস এতোটাই জনপ্রিয় হয়েছে যে, ইংরেজি ভাষা দক্ষতা অর্জনের মূল লক্ষ্যের কথা মানুষ মোটামুটি ভুলে বসে আছে। গৃহশিক্ষক থেকে কোচিং-এর প্রশিক্ষক এবং স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই এখন 4 Skills ধারণায় ডুবে আছে। এই হেত্বাভাসের উপজাত হলো- Communicative English যা Spoken English নামে বেশ পরিচিতি পেয়েছে।এটি সে English যা বাংলাদেশের মানুষের কোন কাজে লাগে না। যে English এ দেশের মানুষের কাজে লাগে তা হলো- Critical Reading ও Creative Writing দক্ষতা দ্যোতক English। কারণ দেশের অনেক বেসরকারী অফিস ও কর্পোরেট বাণিজ্যিক প্রতিষ্ঠান ইংরেজি মাধ্যমে চলছে। সেখানে দাপ্তরিক দলিল দস্তাবেজ তৈরী ও রক্ষণাবেক্ষণে অথবা বিদেশের সাথে বাণিজ্য বিনিময়ে ইংরেজি ভাষা ব্যবহার হচ্ছে। এসব ক্ষেত্রে যে ইংরেজি ব্যবহার হচ্ছে সেটি হলো 4 Skills পর্যয়ের চেয়েও উপরের ধাপের ইংরেজি। এসব ক্ষেত্রে Spoken English যে লাগে না, তেমন নয়। কিন্তু সেই ইংরেজির দক্ষতা Critical Reading ও Creative Writing-এর ক্ষমতা অর্জন করলেই স্বত:স্ফূর্তভাবেই জন্মায়। কাজেই আমাদেরকে 4 Skills হেত্বাভাসের মায়াজাল থেকে বেরিয়ে ইংরেজি ভাষা শিক্ষার মূল লক্ষ্যের প্রতি লক্ষ্য নিবিষ্ট করতে হবে। সেক্ষেত্রে বিদেশী ভাষা শিক্ষার মূল লক্ষ্য হবে-Critical Reading ও Creative Writing।

তবে ইংরেজিবিদরা ইংরেজি শিক্ষাকে 4 skills আবর্তনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। বিষয়টি কী তা তাঁরা নিজেরা বুঝলেও, সাধারণ জনগণকে বুঝতে দিচ্ছেন না। কারণ না বুঝতে দিলেই, ইংরেজি শিক্ষার বাজার অর্থনীতি বৃদ্ধি পাবে। ভাষাকে যখন শুধু সংজ্ঞাপনের মাধ্যম হিসাবে কল্পনা করা হয় তখন, 4 skills ছাড়া আর কিছু চোখে পড়ে না। প্রসঙ্গটি আলোকপাত করতে একটি প্রশ্ন করা যাক যুক্তরাজ্যের ভূমিপুত্রদের সবার কী ইংরেজিতে 4 skills আছে? বাঙ্গলার সব মানুষের কী বাংলায় 4 skills আছে? আসলে অধিকাংশ মানুষেরই পূর্ণাঙ্গ 4 skills নেই, না থাকাটাই স্বাভাবিক। এর কারণ এখানে আলোচনা করলাম না।

কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় 4 skills প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে। সে জন্য সব দেশেই বিদ্যালয় পর্যায়ে মাতৃভাষা, দেশী ভাষা ও বিদেশী ভাষায় 4 skills এর প্রশিক্ষণের ব্যবস্থা আছে। বাংলাদেশেও 1st/2nd paper এর অধীনে এ প্রশিক্ষণগুলো দেওয়া হয়ে থাকে। জগদ্বিখ্যাত ফলিত ভাষা বিজ্ঞানী Stephen Krashen গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে, 4 skills প্রশিক্ষণ প্রাথমিক পর্যায়ে ভাষা আয়ত্ত্বকরণে সহায়ক ভূমিকা পালন কর, তবে ভাষায় উচ্চ পর্যায়ের দক্ষতা অর্জন নির্ভর করে একজন ব্যক্তি আজীবন কী পরিমাণ ও কী ধরণের বিষয়বস্তু ইপ্সিত ভাষায় অধ্যয়ন করে তার উপর।

কাজেই 4 skills প্রশিক্ষণ বিদ্যালয় পর্যায়ের বিষয়। এটি ৯ম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ পর্যন্ত টেনে আনার কোন মানে হয় না। তবে 4 skills প্রশিক্ষণ কীভাবে প্রদান করতে হবে, সেটি অবশ্যই শিক্ষাবিদ্যার অধীনস্থ উচ্চশিক্ষার বিষয়।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×