somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাগ ভেলকি লাগ, ভ্যাটের ভেলকি লাগ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেলকি ১/
মাল বাবু বললেন, ভ্যাট দিতে হবে। অমনি শিক্ষার্থীরা বলল, দিব না।
টিপ্পনী :
যেহেতু শিক্ষা মৌলিক অধিকার, সেখানে ভ্যাট দেয়ার বা নেয়ার প্রশ্ন আসছে কেন ?

ভেলকি ২/
এনবিআর বলছে ভ্যাটের টাকা শিক্ষার্থীদের টিউশন ফির মধ্যেই আছে। আলাদা করে দিতে হবে না।
টিপ্পনী :
তাহলে এতদিন সরকার কেন এই টাকা ভার্সিটির মালিকপক্ষ থেকে নেয় নাই ?
আর যেহেতু ইউনিভার্সিটির মালিক পক্ষ এতদিন সরকারকে ভ্যাট দেয় নাই, সেহেতু এ যাবত আদায় করা অতিরিক্ত অর্থ সকল শিক্ষার্থী, বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীকে ফেরত দিতে হবে। কেননা বাংলাদেশের শিক্ষানীতি অনুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠানই অলাভজনক ভাবে পরিচালিত হতে হবে।

ভেলকি ৩/
ভার্সিটির মালিক পক্ষ বলল: ভ্যাট আমরা দিব, শিক্ষার্থীদের দিতে হবে না। অমনি মাল বাবু মাঠে নামলেন; তিনি একবার বললেন, এবার ভার্সিটির মালিক পক্ষ দিচ্ছে, দিক, আগামীতে শিক্ষার্থীদের দিতে হবে। পরক্ষণে শিক্ষার্থীদের তিনি সতর্ক করলেন, তাদের সজাগ থাকার জন্য, যাতে ভার্সিটির মালিক পক্ষ ফন্দিফিকির করে তাদের কাছ থেকে ভ্যাটার টাকা আদায় করতে না পারে !
টিপ্পনী :
প্রতিটি নাগরিকের শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে রাষ্ট্র, তথা রাষ্ট্র পরিচালনাকারীরা ( বর্মান ও অতীতের ) ব্যর্থ হয়েছে। তাদের এই দূর্বলতায় প্রাইভেট ইউনিভার্সিটির পথ চলা শুরু। যেখানে শিক্ষা দান যতটা হয়, তার চেয়ে বেশি বিক্রি হয় ।
আর শিক্ষার্থীরা শিক্ষা কিনতে বাধ্য হয়। ক্রেতা শিক্ষার্থীরা সমাজের উচ্চবিতত্তের না মধ্যবিত্তের ? ভ্যাট দেবার ক্ষমতা তাদের অবিভাবকদের আছে কি নেই - সে প্রশ্ন এখানে অবান্তর।
প্রশ্নটা হচ্ছে :
আপনি শিক্ষাকে মৌলিক অধিকার মনে করেন, কি করেন না ?
আপনি শিক্ষাকে পণ্য হিসেবে চান, কি চান না ?
কেননা, মাল বাবু যখনই শিক্ষায় ভ্যাট বসালেন, তখনই রাষ্ট্র শিক্ষাকে পণ্য হিসাবে স্বীকৃতি দিয়ে দিল ?

ফাও ভেলকি
‘মন পাবি দেহ পাবি ভ্যাট পাবি না’ বা ‘জয়বাংলা ভ্যাট সামলা’ ব্যানার নিয়ে যারা বিক্ষোভ করেছেন তারা আর কিছু করেন নি, আন্দোলনের গাম্ভীর্য খর্ব করেছেন ( ব্যানার ব্যাখ্যা যত যুক্তিযুক্তই হোক ) । সচেতন আন্দোলনকারীদের উচিত এ বিষয়ে ক্ষমা চাওয়া। শিক্ষার্থীদের আরেকটি কথা মনে রাখা উচিত - আপনাদের আন্দোলন যেন অন্যের যন্ত্রণার কারণ না হয়, তাহলে আপনার সাথে কাওকে পাবেন না।
ফাও টিপ্পনী
দেশের দশটা বেসরকারী ইউনিভার্সিটি ভাল। প্রশ্ন হল এগুলো কি শুরু থেকে ভাল ? ধীরে ধরে ভাল হয়েছে। যেগুলো ভাল নেই সেগুলোকে ভাল হবার সময়তো দিতে হবে। এজন্য সরকারের কী বাড়ানোর উচিত ছিল - ভ্যাট না নজরদারি ?
এ অনন্দোলন দীর্ঘ হলে কী হবে ?
প্রতিটা ভার্সিটি থেকে কয়েকজন নেতা ওঠে আসবেন। যারা ক্যাম্পাসে, ছাত্র-ছাত্রীদের ও শিক্ষকদের মাঝে পরিচিত, জনপ্রিয় হয়ে ওঠবেন । সেই সাথে তাদের প্রতিদ্বন্দ্বীও বেরিয়ে আসেবে। শুরু হবে নোংরা রাজনীতি। তখন প্রাইভেট ভার্সিটিগুলোর বর্তমানের শিক্ষার পরিবেশ যে বিঘ্নিত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি বা শীষবাজি বা নৌকাবাজি শুরু হবে কিনা কে জানে ?

একটা সময় ছিল এদেশের অনেকে পাশ্ববর্তী দেশে লেখাপড়া করতে যেত। এখন চিত্রটা ধীরে ধীরে পাল্টাচ্ছে, এক নর্থ-সাউথেই বিভিন্ন দেশের তিনশর মত স্টুডেন্ট পড়ছে ????
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×