সৌদি খেজুর গাছের চারার দাম নাকি জাত ও বয়স ভেদে ৫-১০ হাজার টাকা !
বছর তিন/চার ধরে প্রতি রোজার শুরু থেকে কোরবানি ঈদের মাস দেড়েক পর অর্থাৎ হাজীগণ ফিরে আসা পর্যন্ত এবং বছরের বিভিন্ন সময় ওমরা পালনকারীদের কাছ থেকে প্রাপ্ত যত খেজুর খাই সবগুলোর বীজ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে টবে বপন করি।
কিছুই হয় না।
হতাশায় এবার আর বীজ বপন করি নি -
তবে পুঁতেছি ।
বড়ই অযত্নে অবহেলায় আঙুল দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে তিন ইঞ্চি ব্যাসের একটা টবে পুঁতেছি।
আর এবারই সেই তিন ইঞ্চি ব্যাসের টবে ছয় ছয়টা সৌদি খেজুরের চারা গজিয়েছে !!
অহন আমি কিতা করাম ??


সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



