: আচ্ছা মামা, পুঁজি ছাড়া ব্যবসা কিভাবে করা যায় ?
: ব্যবসা পরে করো ভাগ্নে, আগে তুমি বিয়েটা করে ফেলো ।
: আরে না মামা, কি যে বলো ! না, অসম্ভব ।
: ভাগ্নে, তোমার জায়গায় আমি হলে রাজি হয়ে যেতাম। কারণ, পাত্রী বিল গেটসের মেয়ে।
: কি...কি...কি বলছ ? বিল গেটসের মেয়ে ! রাজি, আমি রাজি মামা।
( মামা বিল গেটসের কাছে গেলেন। )
: মিস্টার বিল গেটস, আমি আপনার মেয়ের সঙ্গে আমার ভাগ্নের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি।
: What ! Are you mad ? এটা কখনও হতে পারে না, No.
: হতে পারে স্যার, আমার ভাগ্নে World Bank-এর সিইও ।
: তা--ই ! সে ক্ষেত্রে, হু, ওকে, ঠিক আছে, হতে পারে।
( এবার মামা গেলেন World Bank-র প্রেসিডেন্টের কাছে । )
: আমার ভাগ্নেকে আপনার ব্যাংকের সিইও হিসেবে নিয়োগ দিতে হয় যে।
: হা, হা, হা, CEO ! হা, হা, হা, এটা কি মামারবাড়ির আবদার ?
: অনেকটা সেরকমই স্যার, কেন না ভাগ্নে আমার বিল গেটসের জামাতা।
: জা... জামাতা ! বিল গেটসের ? আই সি, সে ক্ষেত্রে, its ok.
( বিয়ের রাতে ভাগ্নের কাঁধে হাত রাখেন মামা )
: বুঝলা ভাগ্নে, পুঁজি ছাড়া ব্যবসা এভাবেই করতে হয় ।
(সংগৃহীত ও পরিমার্জিত )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

